প্রধানমন্ত্রীর সঙ্গে সায়মা ওয়াজেদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ। এ সময় দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিক প্রটোকল অনুযায়ী সরকার প্রধানের সঙ্গে বাংলাদেশ ও বৈশ্বিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ডব্লিউ-এইচ-ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন গণভবনে।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন ঢাকা সফরে আসা খ্যাতিমান ইতিহাসবিদ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব শরৎচন্দ্র বসুর উত্তরাধিকারদের মধ্যে একজন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৪ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৬ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৭ ঘণ্টা আগে