প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে প্রতিনিয়তই বাড়ছে এইডস রোগীর সংখ্যা। প্রাণঘাতী এই রোগে গত এক বছরে ২৬৬ জনের মৃত্যুহ হয়েছে। আর এ সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৬ জন। ২০২২ সালে এই রোগে আক্রান্ত হয়ে ২৩২ জনের মৃত্যু হয়। আর আক্রান্ত হন ৯৪৭ জন।
এইডস দিবস উপলক্ষে বুধবার রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এইচআইভিতে আক্রান্তদের মধ্যে পুরুষ ৭৫ শতাংশ, নারী ২৪ শতাংশ ও তৃতীয় লিঙ্গ এক শতাংশ। দেশে এ পর্যন্ত ১০ হাজার ৯৮৪ জনের শরীরের এইচআইভি ভাইরাস ধরা পড়েছে, আর এ ভাইরাসে মারা গেছেন ২ হাজার ৮৬ জন।
জানা যায়, এইচআইভি ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী ঢাকায় ৩৪২ জন, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম ২৪৬ জন। এরপর রাজশাহীতে ১৭৫ জন, খুলনায় ১৪১ জন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৭৯ জন, ময়মনসিংহে ৪০ জন, রংপুরে ৩৪ জন ও সিলেটে ৬১ জন এইডস আক্রান্ত হন।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
৯ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১০ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১১ ঘণ্টা আগে