অর্ধশত রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক ২২

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান, ধানমন্ডি, মিরপুর ও উত্তরার প্রায় অর্ধশত রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এসব খাবারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক, কর্মীসহ অন্তত ২২ জনকে আটক করে পুলিশ।

পুলিশ বলছে, নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এসব রেস্টুরেন্ট-ভবনে জরুরি বহির্গমন সিঁড়ি ও অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে কি না, তা দেখতেই অভিযান চালানো হয়।

ধানমন্ডি এলাকার ১৯টি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ। জরুরি বহির্গমন সিঁড়ি না থাকা, সিঁড়ি আটকে রান্নাঘর বসানো ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় এসব খাবারের দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, অভিযান চালিয়ে কয়েকটি খাবারের দোকানের ব্যবস্থাপকসহ ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বসুন্ধরা আবাসিক এলাকার গেটে-রাস্তায় পথচারীরদের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আল্লাহর দান বিরিয়ানি হাউস ও কাচ্চি পপস নামের দুটি রেস্টুরেন্টের তিনজনকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। আজ সোমবার বিকেল ৫টায় আবার অভিযানে নামবে ভাটারা থানা।

ভাটারা থানার উপপরিদর্শক মো.আমিনুল বলেন, অভিযানে দেখছি, রেস্টুরেন্টগুলোতে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না। এ ছাড়া রেস্টুরেন্ট পরিচালনা করতে যেসব অনুমোদন প্রয়োজন হয়, সেগুলো রয়েছে কি না।

গুলশানে অভিযান পরিচালনার সময় একটি ভবনে অনিয়ম পাওয়ায় ভবন মালিককে সতর্ক করেছে পুলিশ। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকাসহ নানা অসঙ্গ‌তির কার‌ণে রাজধানীর ধানম‌ন্ডির ১৯‌টি রেস্টু‌রে‌ন্টে অ‌ভিযান চা‌লি‌য়ে ১৯ জনকে আটক ক‌রে‌ছে ধানম‌ন্ডি থানা পু‌লিশ। রাজধানীর নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জব্দ করে ১০টি গ্যাস সিলিন্ডার। আটক করা হয় আটজনকে।

নিউমার্কেট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, ফুটপাত, মার্কেটের রাস্তা কিংবা সরুপথে অবৈধভাবে দোকান বসিয়ে যারা বিভিন্ন ভাজাপোড়া তৈরি করছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। এই এলাকা অত্যন্ত জনবহুল এবং জনগুরুত্বপূর্ণ। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন কাজে আসেন। তাদের নিরাপত্তার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলাতেও রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া টাঙ্গাইল শহরে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় চার রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন। শহরের সুগন্ধা রেস্টুরেন্ট ২০ হাজার টাকা, সুরুচি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ছেফাত রেস্তোরাঁকে ১০ হাজার টাকা ও ঝাউবন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জে বহুতল ভবন ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সতর্ক করে দিয়েছে সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চাষাঢ়া, বালুর মাঠ এলাকার বিভিন্ন ভবন ও নামি রেস্টুরেন্ট পরিদর্শন করে সতর্ক করা হয়।

গত বৃহস্পতিবার রাতে আমিন মোহাম্মদ গ্রুপের মালিকানাধীন গ্রিন কোজি কটেজ আগুন লাগে। ওই ভবনটির বিভিন্ন তলায় ছিলো নানান রেস্তোরাঁ। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। ততক্ষণে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে মৃত্যু হয়েছে ৪৬ জনের। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন।

পুড়ে যাওয়া ভবনে আগুনের সূত্রপাত একটি চা-কফির দোকান থেকেই হয়েছিলো বলে পুলিশের মামলায় অভিযোগ আনা হয়েছে। মামলায় ভবন মালিক আমিন মোহাম্মদ গ্রুপসহ দুইটি রোস্তোরাঁর মালিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৭ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৭ ঘণ্টা আগে

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

৯ ঘণ্টা আগে