দেশে সংক্রামক রোগ ও মহামারী মোকাবিলায় ওয়ান হেলথ প্রকল্প চালু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) ওয়ান হেলথ প্রকল্প চালু করছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও ইউএসএআইডি যৌথভাবে পাঁচ বছরের জন্য ২৬ মিলিয়ন ডলার প্রদান করবে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। যেন মানুষ ও প্রাণীদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধ, সনাক্তকরণ এবং সেই প্রতিক্রিয়াগুলো সমন্বয় করা যায় এবং অন্যান্য মহামারীর হুমকি আরও কার্যকরভাবে কমিয়ে আনা যায়।

এই মাসের শুরুর দিকে, যুক্তরাষ্ট্র সরকারের নতুন গ্লোবালহেলথ সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৪ এর অধীনে ৫০টি অংশীদার দেশের তালিকায় একটি ছিল বাংলাদেশ। ইউএসএআইডি ওয়ান হেলথ প্রকল্প রোগ সনাক্তকরণ ও নজরদারি উন্নত করতে এবং রোগ নির্ণয়ের ক্ষমতা উন্নয়নে পরীক্ষাগার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাতীয় ও স্থানীয়পর্যায়ে ওয়ান হেলথ কর্মীবাহিনী গড়ে তুলবে।

 এই প্রকল্পটি মানুষ ও প্রাণীদের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের প্রভাব কমাতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যা একাধিক সরকারী মন্ত্রণালয়কে রোগের প্রাদুর্ভাবকে চিহ্নিত করতে এবং সমন্বিত প্রতিক্রিয়ার জন্য আরও দক্ষতার সাথে কাজ করতে সক্ষম করবে।  

 

ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান বলেন, 'এভিয়ান ফ্লু বা অন্যান্য প্রাণীজনিত অসুস্থতা থেকে মানুষকেরক্ষা করতে এবং সামগ্রিকভাবে মানুষ, প্রাণী ও পরিবেশগতস্বাস্থ্যের উন্নতিতে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্বঅব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত।

 

সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ, চট্টগ্রাম ভেটেরিনারিঅ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি, ইস্টার্ন মেডিটেরেনিয়ান পাবলিক হেলথ নেটওয়ার্ক এবং এমপাওয়ারসোশ্যাল এন্টারপ্রাইজেসের সঙ্গে যৌথ উদ্যোগে ডেভেলপমেন্ট অল্টারনেটিভস ইনকর্পোরেটেড (ডিএআই) ইউএসএআইডি ওয়ান হেলথ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

আবহাওয়া ও নদ-নদীর পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদীর অববাহিকাভুক্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলা এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর নিম্নাঞ্চলের জেলাগুলো নতুন করে স্বল্পমেয়াদী বন্যায় আক্রান্ত হতে পারে।

২ ঘণ্টা আগে

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৩ ঘণ্টা আগে

আমরা আপনাকে কালকেই চাই— শেখ হাসিনার উদ্দেশে চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন— এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্টবাজি করবেন না। এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ

১৪ ঘণ্টা আগে

বন্যা-ধসে ৪৪ প্রাণহানি, ৭ জেলায় পানিবন্দি আড়াই লাখের বেশি পরিবার

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে দুর্যোগে সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

১৬ ঘণ্টা আগে