প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ কিডনি রোগে ভুগছে, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আক্রান্তদের মধ্যে প্রায় ২৫ শতাংশ রোগীর আর্থিক সামর্থ্য নেই চিকিৎসা চালানোর। এমনকি কিডনি বিকলের রোগীদের প্রয়োজনীয় হেমোডায়ালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন সেবা গ্রহণে ৭০ শতাংশ রোগীই ব্যর্থ। এই বাস্তবতা ভবিষ্যতে রোগটিকে একটি মহামারিতে পরিণত করতে পারে। এ পরিস্থিতি মোকাবেলায় কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ব্যয় কমাতে আশু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান বক্তারা।
কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মুহাম্মদ নজরুল ইসলাম এবং রয়্যাল লন্ডন হাসপাতালের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাগদী ইয়াকুব।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. এম মহিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রুহুল আমিন রুবেল এবং ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকগণ কিডনি রোগ, প্রতিরোধ ও চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, কিডনি রোগের প্রধান কারণ হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও গ্লোমেরুনেফ্রাইটিস। রোগের উপসর্গ সাধারণত কিডনি কার্যক্ষমতা ৮০ শতাংশ হারানোর পর দেখা দেয়, যা চিকিৎসার জন্য অনেক দেরি করে ফেলে। তিনি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার জন্য কমিউনিটি ক্লিনিকগুলোতে স্ক্রিনিং প্রগ্রামের গুরুত্ব তুলে ধরেন।
অধ্যাপক ডা. হারুন আর রশিদ বলেন, প্রতিবছর প্রায় ৪০ হাজার মানুষ কিডনি রোগে মারা যান। তাদের মধ্যে অনেকেই চিকিৎসার খরচ বহনে অপারগ ছিলেন। কিডনি ডায়ালাইসিস রোগীদের ৭০ শতাংশ অর্থের অভাবে পূর্ণ চিকিৎসা পান না। এই ব্যয় কমানোর জন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজন।
বক্তারা কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি কিডনি রোগের চিকিৎসা সহজলভ্য ও ব্যয়সাশ্রয়ী করার ওপর জোর দেন। কিডনি রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
৮ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১০ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১১ ঘণ্টা আগে