ডেঙ্গু কাড়ল আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৮১ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডেঙ্গু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং সারা দেশে ১৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুই জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুই জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ছয় হাজার ৮২৫ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে সাত হাজার ৫২৯ জন। এর মধ্যে ৬০.৯ শতাংশ পুরুষ এবং ৩৯.১ শতাংশ মহিলা রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে, চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৬২ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে সরকার কাজ করছে: এলজিআরডিমন্ত্রী

এলজিআরডি মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে।

২ ঘণ্টা আগে

নির্দেশনা না মানলে বন্ধ হবে বেসরকারি হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

৩ ঘণ্টা আগে

সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীকে ক্রাউন প্রিন্সের চিঠি

এই সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷

৩ ঘণ্টা আগে

৩ নম্বর সতর্কসংকেত, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সম্ভাব্য বৈরী আবহাওয়া মোকাবিলায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির

৪ ঘণ্টা আগে