প্রতিবেদক, রাজনীতি ডটকম

টানা তিন দিন কর্মবিরতির পর ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হয়েছে আবারও পাঁচ হাজার টাকা। তবে সরকারের এমন সিদ্ধান্তকে ওয়াদার ভঙ্গ বলছেন ইন্টার্ন চিকিৎসকরা।
তারা বলছেন, ‘নবম গ্রেড সমপরিমাণ ভাতার ওয়াদা করে ৩০ হাজারের প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’
গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা হতে ২০% বৃদ্ধি করে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা নির্ধারণ করা হলো। যা আদেশ জারির তারিখ থেকে প্রযোজ্য হবে।
ডক্টরস মুভমেন্ট অব জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘ভাতা বৃদ্ধির দাবিতে যতবার রাজপথে নেমেছি ততবার পাঁচ হাজার টাকা বাড়ানো হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার করা হয়েছে। এটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং প্রজ্ঞাপন আগুন দিয়ে পুড়িয়েছি।’
ডা. জাবির হোসেন বলেন, ‘আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা না করা হলে আগামী রবিবার শাহবাগে মহাসমাবেশ করা হবে। পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’
একইভাবে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে নিজের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
সারজিস আলম বলেছেন, ‘দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের ভাতা মাত্র ৩০ হাজার টাকা কখনোই যৌক্তিক হতে পারে না।’ তিনি দাবি করে বলেছেন, ‘এটা অন্তত ৪০ হাজার অথবা নবম গ্রেড সমমান হওয়া উচিত।’
এই ছাত্রনেতা বলেন, ‘কোথায় কখন কতটুকু ইনভেস্ট করতে হবে সেটা যত দিন আমরা না বুঝব তত দিন দেশের প্রত্যাশিত উন্নতি সম্ভব না। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।’

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগে
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
৬ ঘণ্টা আগে