দেশ জুড়ে তাপপ্রবাহে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তীব্র গরমে কিছুটা স্বস্তি পেতে যাত্রী নামিয়ে মাথায় পানি ঢালছেন একজন সিএনজিচালক। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

কোথাও মৃদু বা মাঝারি, কোথাও তীব্র— তাপপ্রবাহ বইছে সারা দেশেই। গ্রীষ্মের শেষভাগের এই তীব্র খরতাপে জনজীবন বিপর্যস্ত। এ পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি ৯ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান এ নির্দেশনা জারি করেন।

স্বাস্থ্য অধিদফতরের ৯ নির্দেশনা হলো—

  • দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি বা ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখতে হবে;
  • হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরতে হবে;
  • প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান ও তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে;
  • সম্ভব হলে একাধিকবার গোসল করা যেতে পারে;
  • অতিরিক্ত তেল-মশলাযুক্ত কিংবা বাসি-খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে;
  • প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখতে হবে। গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে পানি পানের পরিমাণ অবশ্যই বাড়াতে হবে;
  • গরমে অসুস্থবোধ করলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে;
  • গরমে শিশু ও গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমজীবী ব্যক্তি, স্থূলকায় ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এদের সাবধান থাকতে হবে; এবং
  • প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন’- ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করতে হবে।
Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৬ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৬ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৬ ঘণ্টা আগে

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৬ ঘণ্টা আগে
Advertisement