প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনাতে মোট রোগী শনাক্ত হলো ২০ লাখ ৪৬ হাজার ৮৬১ জন। এখন পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮৮৫টি। এর মধ্যে ৩৮ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার আট দশমিক ৪১ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার শনাক্তের হার ছিল আট দশমিক ৬২ শতাংশ। সে হিসেবে টানা দুইদিন ধরে রোগী শনাক্তের হার আট শতাংশের বেশি।
দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯ শতাংশ। আর মৃত্যু হার এক দশমিক ৪৪ শতাংশ।
দেশে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি জোরদার করেছে। সেইসঙ্গে মাস্ক পরতে আহ্বান জানিয়ে বলেছে, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে এখন পর্যন্ত করোনার নতুন উপধরন জেএন.১ এ শনাক্ত হয়েছেন পাঁচজন। তারা কেউ বিদেশফেরত নন। এই পাঁচজনের মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের রোগী রয়েছেন।

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৭ ঘণ্টা আগে
বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।
১৯ ঘণ্টা আগে
তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
১ দিন আগে