১০ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, বন্ধ তিনটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ২৫
ছবি: সংগৃহীত

রাজধানীর ১০টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবারের এই অভিযানে বন্ধ করা হয়েছে তিনটি হাসপাতালের কার্যক্রম। এ ছাড়া একটি হাসপাতালের ল্যাব বন্ধ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হাসান মো. মঈনুল আহসান জানান, বুধবার মোট ১০ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে মোহাম্মদপুরের কেয়ার হাসপাতাল ও ডায়াগনিস্টক সেন্টার বন্ধ করা হয়েছে। উত্তরার হাই কেয়ার হাসপাতাল এবং হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতালের লাইসেন্স না থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তথ্য কর্মকর্তার নাম ও ছবি টানাতে বলা হয়েছে। কালার কোডেড বিন সঠিকভাবে না থাকায় শ্যামলীর ইসলাম ডায়াগনস্টিক সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

এদিকে নানা অনিয়মের অভিযোগে শ্যামলীর হাইকেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে শ্যামলীর এসবিএফ কিডনি কেয়ার সেন্টারে সার্বক্ষণিক নেফ্রোলজি কনসালটেন্ট নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাব বন্ধ ঘোষণার কথা জানান ডা. আবু হাসান মো. মঈনুল আহসান।

অন্যদিকে উত্তরার লুবানা হাসপাতাল, উত্তরা ল্যাব এইড ডায়াগনস্টিক এবং উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিকের সবকিছু ঠিক রয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. এহসানুল হক বলেন, লাইসেন্স না থাকায় উত্তরা হাই-কেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতালের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, আজকের অভিযানে এই হাসপাতালের কার্যক্রম স্থগিত করেছি। আগামীকাল নোটিশ দেওয়া হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার হাই-কেয়ার জেনারেল হাসপাতালে পিত্তথলির পাথর অস্ত্রোপচারের পর শামীমা আক্তার মুন্নি নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেন পরিবার।

যে চিকিৎসক মুন্নির অস্ত্রোপচার কথা ছিল, তিনি অস্ত্রোপচার না করে অন্য চিকিৎসক করেছেন। ফলে ভুল চিকিৎসায় মুন্নির মৃত্যু হয়েছে বলে তার ভাই অভিযোগ করেন।

ডা. আবু হাসান মো. মঈনুল আহসান বলেন, হাই-কেয়ার জেনারেল হাসপাতালের লাইসেন্স থাকলেও হাই-কেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতাল একই মালিকের। তিনি আলাদা নামে দুই ভবনে হাসপাতালগুলো পরিচালনা করছিলেন। এর মধ্যে হাই-কেয়ার জেনারেল হাসপাতালের লাইসেন্স থাকলেও হাই-কেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতালের লাইসেন্স ছিল না। এমনকি অভিযানের সময় ছয়জন চিকিৎসক ছিলেন। যেখানে যেখানে ১০০ শয্যার হাসপাতালের জন্য ১০ জন চিকিৎসক থাকার কথা।

গতকাল মঙ্গলবার থেকে সারা দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানের প্রথম দিনে ঢাকায় দুটি ব্লাড ব্যাংকসহ ছয়টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। অধিদপ্তরের দুটি টিম অভিযানে গিয়ে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সসহ নানা অসংগতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়।

গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাঁতারকূলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই একই ঘটনা ঘটেছে মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে। গত ২১ ফেব্রুয়ারি রাতে আয়হামের খতনা করতে নেয়া হয় জেএস ডায়াগনস্টি সেন্টারে। সেখানে লোকাল অ্যানেস্থেসিয়া দেয়ার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া দেয়। ফলে আয়হামের আর জ্ঞান ফেরেনি বলে পরিবার অভিযোগ করেন।

এই দুই ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। পরে অভিযানে নেমে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল ও জেএস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়। এরপর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০টি নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে হাসপাতালে চিকিৎসাসেবা দেয়ার সময় কোনো গাফিলতি হলে, কারও মৃত্যু হলে সে বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জনিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

গত ২৫ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জানান, এ কাজে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে অভিযান শুরু হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

৭ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৯ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১১ ঘণ্টা আগে