সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাসস
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৯: ৪৩
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য সব কিছু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘আজকে সকালে প্রধানমন্ত্রী পৌনে সাতটার সময় আমার সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী চিকিৎসার সকল ব্যবস্থার নির্দেশ দিয়ে বলেছেন, আমি সকল রোগীদের দায়িত্ব নিলাম। সরকারের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য সব কিছু করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেইলি রোডে অগ্নিকান্ডে মারাত্মক দগ্ধদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান।

সামন্ত লাল সেন বলেন, ‘এখানে মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আছেন। আমরা এখন আর কি কি করা যায় সেটা দেখবো।’

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এখানে ১০ জন রোগী আছে। যারা মারা গেছে তারা কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের শিকার হয়েছে। একটা বদ্ধ ঘরে যখন বের হতে পারে না, তখন ধোঁয়াটা শ্বাসনালীতে চলে যায়। প্রত্যেকেরই তা হয়েছে এবং যাদের খুব বেশি হয়েছে, তারা বাঁচতে পারে নাই। দুঃখজনকভাবে তারা মারা গেছেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণের সাথে কথা বলেন।

সামন্ত লাল সেন বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রোগীর স্বজনদের সাথে কথা বলেন এবং হাসপাতালে ভিড় না করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৮ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১০ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

১০ ঘণ্টা আগে