প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দ্বিতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয়বারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ট্রান্সপ্লান্ট ওটিতে শুরু হয়। ঢাকার কামরাঙ্গীচরের বাসিন্দা ৩৮ বছর বয়সী মাসুম আলম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিউতে ব্রেন ডেথ হন। তার অভিভাবকরা তাকে ক্যাডাভার হিসেবে অঙ্গদানের সম্মতি প্রদান করেন। মাসুমের একটি গ্রহণ করেন ঢাকার ৪৯ বছরের মহাখালীর তাহমিনা ইয়াসীন।
মাসুম গত চারমাস যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কেবিন, ওয়ার্ড, এইচডিইউ, আইসিউতে ভর্তি ছিলেন।
এই ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের প্রধান সার্জন অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের অপারেশনে ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহমেদ শামীম, অধ্যাপক ডা. সাইফুল ইসলাম দীপু, সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, নেফ্রোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম, এ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক, সহযোাগী অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশগ্রহণ করেন।
ক্যাডাভেরিকট ট্রান্সপ্লান্টের শুরুতে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ কেবিন ব্লকের ওটিতে আসেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। দাতা মাসুমের পরিবারের সদস্য ও গ্রহীতার স্বজনদের সঙ্গে কথা বলেন।
এদিকে দেশের দ্বিতীয় ক্যাডাভেরিক মাসুমের অপর কিডনি ভোলার জাকির নামের এক রোগীর দেহে নিকডোতে রাতে প্রতিস্থাপন করা হয়।
আইসিইউতে ক্যাডাভার মাসুমের সার্বক্ষণিক খোঁজ খবর রেখে আসছিলেন এ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব। তিনি মাসুমের শারীরিক অবস্থা জেনে মাসুমের স্বজনদের ক্যাডাভারের বিষয়ে কাউন্সিল করলে তারা সম্মতি প্রদান করেন। এরপর শুরু হয় সমস্ত প্রক্রিয়া। রাত পৌনে ৯টায় উভয়পক্ষে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের সম্মতি পত্র সই করেন। রাত ৯টায় অপারেশন শুরু হয়।
এর আগে, গত বছরের ১৮ জানুয়ারি দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একজন মৃত মানুষের শরীর থেকে কিডনি নিয়ে তা অন্য দুইজনের শরীরে প্রতিস্থাপন করা হয়।
সারাহ ইসলাম নামে ২০ বছরের এক তরুণীকে ১৮ জানুয়ারি ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন চিকিৎসকরা। সেদিন রাতেই তার কিডনি প্রতিস্থাপন করা হয় দুইজন নারীর শরীরে। এছাড়া সারাহের চোখের কর্নিয়া দেওয়া হয় আরও দুইজনকে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৭ ঘণ্টা আগে
বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।
১৮ ঘণ্টা আগে
তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
২১ ঘণ্টা আগে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল
১ দিন আগে