স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ হলো ৬ প্রতিষ্ঠান

বাসস
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ৪২

স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে ঢাকায় দুটি ব্লাড ব্যাংকসহ ছয়টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অধিদপ্তরের দুটি টিম অভিযানে গিয়ে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সসহ নানা অসংগতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সূত্র মঙ্গলবার রাতে একথা জানায়। এই সংক্রান্ত চিঠি আগামীকাল বুধবার ইস্যু করা হবেও বলে জানা যায়।

বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মোহাম্মদপুর কলেজগেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের রেডিয়াম ব্লাড ব্যাংক, রাজধানী ব্লাড ব্যাংক এবং টিজি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

এছাড়া রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকার আল হাকিম চক্ষু হাসপাতাল, কালশী এলাকার এশিয়ান ডায়াগনস্টিক সেন্টার, এ এইচ এস ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সেন্টার। এ ছাড়া অভিযানের পর আরও কয়েকটি প্রতিষ্ঠানকে কারন দর্শানো নোটিস পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ করা ছিল না, দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স থাকলেও কার্যক্রম সন্তোষজনক নয় এবং বাকিগুলোর লাইসেন্স ছিল না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের একজন কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সাঁতারকূলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আয়ান আহমেদের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই একই ঘটনা ঘটেছে মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে।

গত ২১ ফেব্রুয়ারি রাতে আয়হামের খৎনা করা হয় জেএস ডায়াগনস্টিকে। পরিবারের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া অর্থাৎ পুরোপুরি অজ্ঞান করা হয়েছিল শিশুটিকে। পরে আর তার জ্ঞান ফেরেনি। এ দুই ঘটনাতে স্বাস্থ্য অধিদপ্তর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল ও জেএস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে।

পরে অধিদপ্তর ১০টি নির্দেশণা দেয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে।

আর গত ২৫ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার সময় কোনও গাফিলতি হলে, কারও মৃত্যু হলে সে বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জনিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, এ কাজে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অভিযান শুরু হবে। সে হিসেবেই আজ থেকে এ অভিযান শুরু হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে শনিবার দেখা করেছেন জানিয়ে সংবাদ সম্মেলনে সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এ ব্যাপারে তুমি ‘জিরো টলারেন্স’। কোনো রকম অনিয়ম, কোনো রকম গাফিলতির জন্য কোনো বাচ্চা যদি মারা যায়, তুমি তোমার মতো ব্যবস্থা নেবে। এ রকম কড়া নির্দেশ উনি আমাকে দিয়েছেন।

খৎনা করাতে গিয়ে গত দুই মাসে দুই শিশুর মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এ নির্দেশনা পেয়েছেন বলে জানান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

৮ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১০ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১২ ঘণ্টা আগে