প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৪৯ জন। মঙ্গলবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আক্রান্তদের বরিশালে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয় জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন।
২৪ ঘণ্টায় দেশে মোট ৩৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট তিন হাজার ৪৭৩ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ২ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ৭৫১ জন। এর মধ্যে দুই হাজার ২৭৬ জন পুরুষ এবং এক হাজার ৪৭৫ নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২৬ জন নারী রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় ব্যাপক ভুগতে হয়েছে নগরবাসীকে। এমনকি নগরীর বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ইমন গাজী নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমাদুল করিম।
১৫ ঘণ্টা আগে
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসারি ও অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষায় অপরাধ-সংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এসব অপরাধের সাজা হবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। একই সঙ্গে বিলে উত্তরপত্রের অন্যায্য মূল্যায়নের সাজার বিধানও রাখা হয়েছ
১৬ ঘণ্টা আগে
সাভারে এনসিপি সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নুরুল ইসলাম ও মো. সজিবকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম এ আদেশ দেন।
১৭ ঘণ্টা আগে