ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৪৭

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডেঙ্গু

দেশে গত এক দিনে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৭ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭২ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে মারা গেছে ২৮৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৬৪ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৫ দশমিক ৯ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, একজন রাজশাহী বিভাগের এবং বাকি তিনজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) রোগী ছিলেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছে মোট ৫৭৫ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

১২ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১২ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১৩ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৫ ঘণ্টা আগে
Advertisement