বিশেষ প্রতিনিধি, রাজনীতি ডটকম

গত দুই মাসে দেশের বিভিন্ন হাসপাতালে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগ নিয়ে প্রায় আড়াই লাখ রোগী ভর্তি হয়েছে। হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এই তথ্য পাওয়া গেছে।
চিকিৎসকেরা বলছেন, বর্তমানে হাসপাতালে যেসব রোগী ভর্তি হচ্ছে, তার ৭০ শতাংশই ঠান্ডা জনিত সমস্যা তথা ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে।
এক সপ্তাহ ধরে হাড়কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট বেড়েছে। আর এর প্রভাবে প্রায় স্থবির জনজীবন। বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজ পাচ্ছেন না অনেকেই। ঠান্ডা ও ঘন কুয়াশায় বাংলাদেশে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
ভোরে ঘন কুয়াশা থাকায় সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো ফগ বা হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় সমস্যা হয়েছে। ফেরি চলাচলেও বিঘ্ন ঘটেছে। এমন শীত থেকে দ্রুত মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এই পরিস্থিতিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়।
বাড়ছে আগুনে পুড়ে মৃত্যু
গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বা মৃত্যুর সংখ্যা স্বাস্থ্য বিভাগ সংরক্ষণ করে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে মৃত্যুর সংখ্যা কোথাও সংরক্ষণ করা হয় না।
শীতের সকাল বা সন্ধ্যায় খড়-কুটো দিয়ে আগুন পোহানো গ্রামে সাধারণ দৃশ্য। কিন্তু কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে গ্রামে মানুষ দগ্ধ হচ্ছে, মারা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে অসাবধানতাবশত শাড়ি, জামা বা লুঙ্গিতে আগুন ধরে যাচ্ছে।
চলতি মৌসুমে দেশের হাসপাতালগুলোতে আড়াই লাখ রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে যেসব রোগী ভর্তি হচ্ছে, তার ৭০ শতাংশই ঠান্ডাজনিত সমস্যা তথা ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত।
গত ১৩ ও ১৪ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ নাসরিন বেগম ও আমেনা বেগমের মৃত্যু হয়। এ সময় ওই হাসপাতালে ভর্তি ছিল ৪৪ জন দগ্ধ রোগী।
১৩ জানুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া বৃদ্ধা জবা রানীর (৭৫) মৃত্যু হয়। লালমনিরহাট সদর উপজেলায় আগুন পোহাতে গিয়ে ১৩ জানুয়ারি অগ্নিদগ্ধ হন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ কল্পনা বেগম।
এর আগে ৭ জানুয়ারি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে কমলা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তথ্যপ্রমাণ বলছে, আগুন পোহানোর সময় পরনের কাপড়ে লেগে গ্রামের সহায় সম্বলহীন নারীরাই দগ্ধ হচ্ছেন বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, শীতের চেয়ে আগুন বেশি শক্তিশালী। শীতের হাত থেকে বাঁচা গেলেও আগুনের হাত থেকে রক্ষা পাওয়া কঠিন। তাই খড়কুটো জ্বেলে উত্তাপ নেয়ার সময় শতভাগ সাবধানতা অবলম্বন করার পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্রে জানা যায়, চলতি ১৪ জানুয়ারি পর্যন্ত দগ্ধ ১৪ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছে। এরমধ্যে বেশির ভাগ আগুন পোহাতে গিয়ে অথবা গরম পানিতে ঝলসে যাওয়া রোগী।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, গত দুই সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আগুনে পোড়া অর্ধশতাধিক রোগী। এই রোগীদের একজনের মৃত্যু হয়েছে।
বৃষ্টির পূর্বাভাস
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে জানিয়ে বলা হয়, কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
৬ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
৭ ঘণ্টা আগে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
৮ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
১০ ঘণ্টা আগে