প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রথমবারের মতো বাগেরহাটে অনুষ্ঠিত হার্টক্যাম্পে চার শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন দেশ-বিদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
বাগেরহাটে একটি হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ এপ্রিল ২০২৪) প্রায় দিনভর বাগেরহাট সদর উপজেলার দরিতালুক এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক সেন্টারে এই ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাডার কার্ডিওভাসকুলার ফেলোশিপ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডা. চৌধুরী হাফিজুল আহসান এই কার্যক্রমের প্রধান উদ্যোক্তা।
সমাপনী অনুষ্ঠানে তিনি এই উদ্যোগ বাস্তবায়নে বাগেরহাটবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “এই ক্যাম্প করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এখানে হার্ট ফাউন্ডেশন করার প্রয়োজনীয়তা আছে। আমাদের এই উদ্যোগ তখনই সফল হবে যখন বাগেরহাটের সবাই এতে যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন।” সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় দ্রুত এই উদ্যোগের বাস্তবায়ন শুরু হবে বলে জানান অধ্যাপক আহসান।
সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন এই মহান উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি মাঝেমধ্যে এ ধরনের সেবামূলক কাজে বিশিষ্ট চিকিৎসকদের বাগেরহাটে যাওয়ার আমন্ত্রণ জানান।
হার্টক্যাম্প ঘুরে দেখে বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, বাগেরহাটের স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এবং তার দলের পক্ষে এই উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজির অধ্যাপক মির নেসারউদ্দিন আহমেদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক (অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ইউনুসুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সার্জন ডা. এম এ গফুর, গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শেখ আ. ফাত্তাহ, ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. মাহবুবুর রহমান, যুক্তরাষ্ট্রের লাসভেগাস ভি এ মেডিকেল সেন্টারের নিউরোলজিস্ট ডা. সেলিনা পারভীন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. সুদিপ্ত কুমার মুখার্জীসহ অনেকে।

ঢাকা থেকে এই অনুষ্ঠানে যোগ দেন এশিয়া ফয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ তালুকদার, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক হাসিনা নেওয়াজ, নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, হার্ট ফাউন্ডেশনের দাতা সদস্য চৌধুরী ফাহমিদা আজম প্রমুখ। হার্টক্যাম্প আয়োজনে সহযোগিতা করে বীকন ফার্মা লিমিটেড।
বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ডা. মোশাররফ হোসেন স্থানীয় সমন্বয়কারীর ভূমিকা পালন করছেন। সাংবাদিকদের তিনি বলেন, বাগেরহাটে হার্ট ফাউন্ডেশন স্থাপনের আগ পর্যন্ত একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্স সংগ্রহ করে জেলার মুমূর্ষু রোগীদের ঢাকায় পাঠিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
হার্টক্যাম্পে চিকিৎসাসেবা নেওয়া মূখার্জ্জী রবীন্দ্রনাথ বলেন, বাগেরহাটে অনেক দরিদ্র মানুষ হৃদরোগে ভুগছেন। অর্থের অভাবে তারা ভালো চিকিৎসাসেবা নিতে পারেন না। এই ধরনের উদ্যোগ মাঝেমধ্যে নেওয়া হলে তারা উপকৃত হবেন।
বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট শাহ ই আলম টুকু সুষ্ঠুভাবে হার্টক্যাম্প সম্পন্ন করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বীকন ফার্মার পক্ষে মাহমুদুল হক পল্লব ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
২ ঘণ্টা আগে
এই রাষ্ট্রীয় সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেইসঙ্গে আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমব
২ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের
৪ ঘণ্টা আগে
সুদমুক্ত ঋণে কেনা এসব গাড়ির জন্য প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা রক্ষণাবেক্ষণের জন্য এখন মাসে ৫০ হাজার করে টাকা পাচ্ছেন। নতুন পরিকল্পনায় এ খরচ কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনতে বলা হয়েছে।
১১ ঘণ্টা আগে