প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি ছয়জনের শারীরিক অবস্থা ভালোর দিকে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে এখনই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে না।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। তারা হচ্ছেন আবরার ফারদিন ও তার দুই বন্ধু মেহেদী হাসান ও সুমাইয়া আক্তার।
ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন তরিকুল ইসলাম বলেন, ঘটনার দিন এখানে ১৪ জন আসেন। তাদের মধ্যে বর্তমানে রয়েছেন তিনজন। এই তিনজনের অল্প অল্প শ্বাসকষ্ট, কাশি ও বুকে ব্যাথা আছে। আমরা পুরোপুরি কনফার্ম না হওয়ার পর্যন্ত কাউকে ছাড়ছি না। তারা সম্পূর্ণ সুস্থ হলেই আমরা ছাড়ব।
তাদের কোনও বিপদের শঙ্কা রয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, একদম সুস্থ হয়ে বাড়ি না ফেরা পর্যন্ত শঙ্কামুক্ত বলতে পারছি না।
এর কারণ হিসেবে তরিকুল ইসলাম বলেন, তাদের কারো বাহ্যিক বার্ন নেই, কিন্তু সবারই ভেতরে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সুস্থতার দিকে গেলেও একেবারেই বিপর্যস্ত অবস্থায় রয়েছেন চীন থেকে দেশে আসা আববার ফারদিন। তিনি অসুস্থ দাদাকে দেখতে এসেছিলেন দেশে। ঘটনার দিন বারডেম হাসপাতালে চিকিৎধীন থাকা দাদাকে রক্ত দিতে যান তিনি। এরপর দুই বন্ধু মেহেদী ও সুমাইয়াকে নিয়ে গ্রিণ কোজি কটেজে যান খেতে। সেখানেই আগুনে আটকে পড়েন তারা।
ফারদিন জানান, তার দাদা গত শনিবার রাতে মৃত্যুবরণ করেছেন।
শারীরিক কষ্টের সঙ্গে এখন তীব্রভাবে মানসিক কষ্ট যোগ হয়েছে, বলেন তিনি।
আহদের বিষয়ে তরিকুল ইসলাম বলেন, বিষাক্ত কালো ধোয়ায় থাকে কার্বন মনোক্সাইড, যা কিনা রক্তে মিশে যায়, ভেতরটা ক্ষতিগ্রস্তকরে। তাই তাদের পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। যদিও তাদের সবার অবস্থা আগের চাইতে অনেক ভালো। আশা করছি সর্ম্পূণ সুস্থ হয়ে তারা বাড়ি যাবেন।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে রয়েছেন জুবায়ের আহমেদ ও ইকবাল হোসেন। তারাও সুস্থ হবার পথে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
৬ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
৬ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে