করোনার নতুন ভ্যারিয়েন্ট 'অমিক্রন এক্সবিবি' কতটা ভয়ানক?

ডেস্ক, রাজনীতি ডটকম

করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টের একটি উপধরন হল এক্সবিবি। এটি মূলত দুটি অমিক্রন সাব-ভ্যারিয়েন্টের সংমিশ্রণে তৈরি— BA.2.10.1 এবং BA.2.75। এক্সবিবি প্রথম শনাক্ত হয় ২০২২ সালের মাঝামাঝি সময়ে। এরপর তা বিশ্বজুড়ে ধীরে ধীরে বিস্তার লাভ করে।

এক্সবিবি’র বৈশিষ্ট্য

এটি উচ্চমাত্রায় সংক্রামক

এর ইমিউন এস্কেপ ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বা টিকা-প্রাপ্ত ব্যক্তির প্রতিরোধ ক্ষমতাকেও কিছুটা ফাঁকি দিতে পারে

তবে, এখন পর্যন্ত এর প্রভাবে মারাত্মক অসুস্থতা বা মৃত্যুহার বেশি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, হালনাগাদ বুস্টার ডোজ, বিশেষ করে এক্সবিবি-ভিত্তিক ভ্যাকসিন, এই ধরন থেকে গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে কার্যকর। যদিও সংক্রমণ পুরোপুরি ঠেকানো সম্ভব না, তবে টিকা গুরুতর জটিলতা রোধে কার্যকর ভূমিকা রাখে।

এই এক্সবিবি থেকে আরও কয়েকটি উপধরন সৃষ্টি হয়েছে। যেমন— এক্সবিবি .১, এক্সবিবি .১.৫, এবং সম্প্রতি আলোচনায় এসেছে এনবি .১.৮.১। এই ধরনগুলোর মধ্যে কিছু কিছু আগের চেয়ে আরও সংক্রামক, তবে টিকা এখনো কার্যকর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক্সবিবি ও এর উপধরনগুলোকে Variant of Interest বা Variant Under Monitoring হিসেবে তালিকাভুক্ত করেছে। এর মানে হলো, এগুলোর ওপর বৈজ্ঞানিক নজরদারি চলছে এবং এগুলো ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক (জিভিএন) জানিয়েছে, এই ধরনটিতে সংক্রমণ ক্ষমতা বেশি হলেও গুরুতর অসুস্থতা বা মৃত্যু ঝুঁকি বাড়ানোর মতো কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে সংস্থাটি সতর্ক থাকতে বলেছে এবং টিকা গ্রহণের ওপর জোর দিয়েছে।

কি করতে হবে সাধারণ মানুষের?

টিকার সর্বশেষ ডোজটি নিয়েছেন কি না, তা নিশ্চিত করুন

জনসমাগমপূর্ণ পরিবেশে মাস্ক পরিধান করুন

উপসর্গ দেখা দিলে পরীক্ষা করুন ও আইসোলেশনে থাকুন

স্থানীয় স্বাস্থ্য নির্দেশনা মেনে চলুন

বিশেষজ্ঞরা বলছেন, এক্সবিবি ও এর উপধরনগুলো অমিক্রনের একটি নতুন রূপ হলেও এখন পর্যন্ত এগুলো মারাত্মক আতঙ্কের কিছু নয়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকা গ্রহণ এবং সতর্কতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ

টিকা সংক্রান্ত পরামর্শ

জিভিএনের মতে, পুরোপুরি প্রতিকার যেহেতু নেই তাই প্রতিরোধমূলক পদক্ষেপই এখনো গুরুত্বপূর্ণ। তাদের টিকা সংক্রান্ত সুপারিশগুলো হলো—

৬৫ বছর বা তার বেশি বয়সীদের ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য হালনাগাদ বুস্টার ডোজ নেওয়া গুরুত্বপূর্ণ।

৬ মাস বয়স থেকে সব বয়সীদের টিকার ডোজ সম্পূর্ণ করা উচিত।

শিশু ও কিশোরদের বছরে অন্তত একবার আপডেটেড টিকা দেওয়া জরুরি, কারণ আগের টিকার সুরক্ষা সময়ের সঙ্গে হ্রাস পায়।

গর্ভবতী নারীদের জন্য টিকা নেওয়া অত্যন্ত জরুরি। এটি শিশুদের জন্মের পর প্রথম ছয় মাস পর্যন্ত সুরক্ষা দেয়। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় সংক্রমণ হলে জন্মের আগেই শিশু মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় এবং শিশুদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি থাকে।

ফ্লু এবং কোভিড টিকা একসঙ্গে নেওয়া যেতে পারে এবং এর কোনো বড় পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

গ্লোবাল ভাইরাস নেটওয়ার্কের (জিভিএন) মতে, নতুন ধরনের আবির্ভাব মানেই জনস্বাস্থ্য জরুরি অবস্থা নয়। বরং প্রস্তুত থাকার জন্য, এটি একটি সুযোগ। এক্সবিবি ও এর উপধরনগুলো নিয়ে আতঙ্ক নয়, বরং সতর্কতা, বৈজ্ঞানিক নজরদারি এবং টিকাদানের ওপর গুরুত্বের আহ্বান জানিয়েছে সংস্থাটি। জিভিএনের মতে, ‘এটি আতঙ্কের সময় নয়, বরং প্রস্তুতির সময়।’

প্রসঙ্গত, সম্প্রতি পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে গেছে। গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। যদিও পরিস্থিতি এখনো আশঙ্কাজনক নয়, তবে দেশে এ রোগের প্রকোপ বাড়ছে। আইসিডিডিআরবির গবেষকেরা করোনার নতুন একটি ধরন এক্সএফজি শনাক্তের কথা বলছেন। এর পাশাপাশি এক্সএফসি ধরনটিও পাওয়া গেছে। এই দুটোই করোনার শক্তিশালী ধরন অমিক্রনের জেএন-১ ভ্যারিয়েন্টের উপধরন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা

মন্ত্রিসভার বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মি. অধিকারী বলেন, ‘আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যে ভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব

৮ ঘণ্টা আগে

মানিলন্ডারিং আইনের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিক্যাল ও পোশাক বাবদ আরো ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এতে

৯ ঘণ্টা আগে

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

৯ ঘণ্টা আগে

জামায়াতের নিবন্ধনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে গত বছর ১ জুন রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ। আজ সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

১০ ঘণ্টা আগে