প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) কর্মরত পাঁচ চিকিৎসককে ঢাকার বাইরের বিভিন্ন জেলার মেডিকেল কলেজে বদলি করেছে সরকার। সোমবার (৯ সেপ্টম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব দূর-রে-শাহ্ওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বদলির আদেশ পাওয়া চিকিৎসকদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক মো. নুর হোসেন ভূঁইয়াকে কক্সবাজার মেডিকেল কলেজের সার্জারি বিভাগে, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ইফফাত আরা সামসাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিশু বিভাগে, সার্জারি বিভাগের অধ্যাপক এ জেড এম মাহফুজুর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়াও ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলমকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ মুরাদ হোসেনকে নীলফামারী মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। পদায়ন করা কর্মকর্তারা আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।
এমনকি বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
৩ ঘণ্টা আগে
পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কেটে নেওয়া ‘ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই’ এবং এতে কোনো ধরনের ‘ঝুঁকি নেই’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
৩ ঘণ্টা আগে
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮২, চট্টগ্রামে ৫১, বরিশালে ৪০, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ শিশু মারা গেছে।
৪ ঘণ্টা আগে
১৬টি দেশ থেকে অংশ নেওয়া ৭৬টি দলকে হারিয়ে দেশের জন্য অনন্য এ গৌরব বয়ে এনেছে এমআইএসটির ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দলটি।
৪ ঘণ্টা আগে