তাপদাহকে দুর্যোগ ঘোষণা করার আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তীব্র তাপদাহের কারণে ঢাকায় প্রতি বছর দুই হাজার সাতশ কোটি ডলার সমমূল্যের উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্থ হচ্ছে। আর তাপদাহের এ ধারা অব্যহত থাকলে ২০৩০ সাল নাগাদ শুধু পোশাক খাতেই ৬০০ কোটি ডলারের ক্ষতি হবে এবং প্রায় আড়াই লাখ পোশাক কর্মী কাজ হারানোর ঝুঁকিতে পড়বে।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেলথঅ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন-ওশি ফাউন্ডেশন আয়োজিত’ পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কর্মক্ষেত্রে জৈব রাসায়নিক দূষণ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তাদের কথায় এসব তথ্য উঠে আসে।

আলোচকরা বিদ্যমান অবস্থা থেকে উত্তরণের জন্য পথ খুঁজতে তাপদাহকে সরকারিভাবে দুর্যোগ ঘোষণা করার দাবি জানান।পাশাপাশি তাপদাহের কারণে সাম্প্রতিক সময়ে যে সকল শ্রমিক প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত নীতিমালায় তাপদাহ নিঃসরণ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা, শুষ্ক এলাকার জনগোষ্ঠীর জন্য বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ এবং বাংলাদেশ শ্রম আইনে তাপদাহকে পেশাগত স্বাস্থ্যের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানার সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যায়লের অধ্যাপক ড শেখ তৌহিদুল ইসলাম।

ড তৌহিদ তার বক্তব্যে উল্লেখ করেন, তীব্র তাপদাহের কারণে এপ্রিল ও মে মাসে শ্রমিকরা তাদের মোট কর্ম ঘণ্টার ২৫ ভাগ হারাতে পারেন এবংএর ফলে প্রাক্কলিত আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ড. এস এম মোর্শেদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর অধ্যাপক জোসিন্তা জিনিয়া এবং পেশাগত স্বাস্থ্য বিশেষজ্ঞ মাসুম উল আলম।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বৃষ্টি-ঢলে দেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, অর্থনীতির ওপরও বাড়ছে নতুন চাপ

প্রাণহানি ও পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কৃষিজমি, ফসল, গবাদিপশু, মাছের খামার, ঘরবাড়ি, সড়ক ও সেতুসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এই দুর্য

২ ঘণ্টা আগে

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে বাধা মানবে না সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো বাধাই মানবে না।’

৩ ঘণ্টা আগে

১৯ জেলায় ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

৬ ঘণ্টা আগে

গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড

নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

৬ ঘণ্টা আগে