২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ৩৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

করোনার সংক্রমণ বাড়ছেই। দিনকে দিন বাড়ছে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার। তবে পরপর দুইদিন মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে করোনায় কারও মৃত্যু হয়নি। তবে গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনাতে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩৫ জন। এ নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলো ২০ লাখ ৪৬ হাজার ৮২৩ জন। এখন পর্যন্ত করোনাতে মৃত্যু হলো ২৯ হাজার ৪৮১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮৮৫টি। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার আট দশমিক ৬২ শতাংশ। এর আগের দিন ( সোমবার) শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ১৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট রোগী শনাক্তের হার ১৩ দশমিক নয় শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর ঠিক ১০ দিন পর প্রথম রোগীর মৃত্যুর কথাও জানায় প্রতিষ্ঠানটি। এরপর থেকে করোনার ডেল্টা, ওমিক্রন ধরনের ঢেউ দেখেছে বাংলাদেশ।

গত কয়েক দিনে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অতিসংক্রমণশীল ওমিক্রনের উপধরণ জেএন.১ কে দায়ী করেছে। জেএন.১ কে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অবস্থায় শিগগিরই দেশে কোভিড প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর ফের করোনার টিকা দেওয়ার নির্দেশনা দেয়। অধিদপ্তর জানিয়েছে, গত ২১ জানুয়ারি থেকে ঢাকার নয়টি কেন্দ্রে শুরু হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৭ ঘণ্টা আগে

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।

১৯ ঘণ্টা আগে

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: জ্বালানিমন্ত্রী

তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

১ দিন আগে