বিশ্ব ক্যান্সার দিবসে বিসিআরসির আলোচনা সভা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১৪
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারে আলোচনা সভায় অতিথিরা। ছবি: সংগৃহীত

‘ইউনাইটেড বাই ইউনিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারে (বিসিআরসি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহামদ চৌধুরী। এ ছাড়া এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল অনকোলজি বিভাগের সাবেক বিভাগীয় চেয়ারম্যান ও বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের সভাপতি অধ্যাপক ডা. মো. আবদুল বারী, একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যান্সার রিসার্চ সেন্টারের সাধারণ সম্পাদক ডা. মো. শাহীদুল ইসলাম জাহিন, ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারী বিভাগের সাবেক অধ্যাপক ও ব্রেইন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. রাজিউল হক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আ ন ম শামসুল আলম খান।

সভায় বক্তারা বলেন, আমাদের সমাজে ক্যান্সার নিয়ে ভুল ধারণা রয়েছে। পৃথিবীতে মানুষ যে কয়টা রোগের নাম শুনলে ভয়ে আঁতকে উঠে, ক্যান্সার সেগুলোর মধ্যে প্রধান। মানবদেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন থেকে সৃষ্ট এই রোগটি বিশ্বে দ্বিতীয় প্রধান মৃত্যুর কারণ।

তারা আরো বলেন, প্রতি বছর এক কোটি ৮০ লাখ মানুষ বিশ্বে ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে, যার মধ্যে ১০ লাখ রোগী মারা যাচ্ছেন। ক্যান্সার নিশ্চিত হওয়ার পর সবার সর্বপ্রথম জিজ্ঞাসা এই রোগটি কোন পর্যায়ে আছে, সারবেতো? কারণ ক্যান্সার নিয়ে অধিকাংশ মানুষের ধারণা হচ্ছে ক্যান্সার মানেই মৃত্যু। আশার কথা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব।

বক্তারা বলেন, যার যার অবস্থান থেকে ক্যান্সার রোগের বিরুদ্ধে লড়াইয়ের কাজ শুরু করি। ক্যান্সার আক্রান্তের বেঁচে থাকার অসম লড়াইয়ে পাশে থাকি।

উল্লেখ্য, সাধারণ মানুষের জন্য বিশ্ব মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের স্বপ্ন নিয়ে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের পথ চলা। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে চলে যাওয়া ও জয়ী হওয়া সকল ক্যান্সার যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ হয় সেমিনার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৫ ঘণ্টা আগে

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৭ ঘণ্টা আগে

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৮ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৯ ঘণ্টা আগে
Advertisement