ডেঙ্গু কাড়লো আরও ৪ প্রাণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় একজন ও ঢাকার বাইরে তিনজন। এ ছাড়া এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৫ জন ও ঢাকার বাইরে ১৭৪ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯ জন ও ঢাকার বাইরে ২৫৩ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৭১ জন ও ঢাকার বাইরে ৭১৫ জন।

চলতি বছরের ১৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৯ হাজার ৪৭৫ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ নয় হাজার ৫৭৬ জন ও ঢাকার বাইরে দুই লাখ নয় হাজার ৮৯৯ জন।

এ বছর এখন পর্যন্ত তিন লাখ ১৬ হাজার ৩৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ আট হাজার ১৫৬ জন ও ঢাকার বাইরে দুই লাখ আট হাজার ১৭৭ জন।

বর্তমানে সারা দেশে এক হাজার ৪৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪৪৯ জন ও ঢাকার বাইরে এক হাজার সাতজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৯ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার শূন্য শতাংশ। মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১৫ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১৬ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

১৭ ঘণ্টা আগে