শিক্ষার্থীকে গুলির ঘটনা তদন্তে কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে গুলির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দূর-রে- শাহওয়াজ স্বাক্ষরিত অফিস আদেশে এ তদন্ত কমিটির কথা জানানো হয়েছে।

তিন সদস্যের এ তদন্ত কমিটিতে আহ্ববায়ক হিসেবে রয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ। অন্য দুই সদস্য হলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো মহিউদ্দিন মাতুব্বর ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।

কমিটির প্রধান অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াজ বলেন, আগামীকাল ভোরে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজের উদ্দেশে রওনা দেব। বিস্তারিত তদন্ত করে অবশ্যই এ ঘটনার কারন আমরা জানাব, দোষীদের শাস্তির আওতায় আসতে হবে।

জানা গেছে, রায়হান শরীফ সরকারি ওই মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমাল তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিভিন্ন চিকিৎসকসহ শিক্ষার্থীরা জানাচ্ছেন, অভিযুক্ত চিকিৎসক ডা. রায়হান শরীফ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখান। তবে এ নিয়ে ডা. রায়হান শরীফের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কলেজ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। এমনকি ডা. রায়হান শরীফ কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়ার সত্ত্বেও তার নিজস্ব ক্ষমতা দেখিয়ে ফরেনসিক বিভাগের ক্লাস নিয়ে থাকেন।

তিনি অনেক আগে থেকেই প্রতিষ্ঠানসহ ক্লাস চলাকালে পিস্তল নিয়ে চলাফেরা করতেন।

তমাল বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, ওই শিক্ষক মাঝে মধ্যেই অস্ত্র প্রদর্শন করে ক্যাম্পাসে আসতেন। যতটুকু জেনেছি, আজ তিনি অসময়ে তার ক্লাস নিতে চাইলে শিক্ষার্থীরা তার ক্লাস করতে অপারগতা জানায়। এই নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে ওই শিক্ষক আরাফাতের পায়ে গুলি করেন।

বিকেল ৩টার দিকে এই ঘটনার পরপরই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ যায় সেখানে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, ওই শিক্ষার্থীর ডান উরুতে গুলি লেগেছে। তবে ওই শিক্ষার্থীর পকেটে মোবাইল থাকায় তিনি গুরুতর আহত হননি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

শিক্ষক রায়হানের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে কি না, তা জানা যায়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৬ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৬ ঘণ্টা আগে

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

৮ ঘণ্টা আগে