প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রিম্যাচিউরিটির কারণে বাংলাদেশে নবজাতক মৃত্যুর হার বেশি বলে জানিয়েছেন ডা. এম আর খান শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. নব কৃষ্ণ ঘোষ। তিনি বলেছেন, নবজাতক মৃত্যু হার কমানোর জন্য ঠিক সময়ে ডায়াগনসিস ও মায়েদের সচেতনতা দরকার।
রাজধানীর মিরপুরে বুধবার বেলা ১১টায় হাসপাতালটির আনোয়ারা খান মেমোরিয়াল কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন অধ্যাপক ড. নব কৃষ্ণ ঘোষ।
বিশ্ব নিউমোনিয়া দিবস–২০২৩ ও বিশ্ব প্রিম্যাচ্যুরিটি দিবস–২০২৩ উপলক্ষে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় এই সেমিনারের আয়োজন করে এম আর খান হাসপাতাল।
নব কৃষ্ণ ঘোষ বলেন, বিশ্ব নিউমোনিয়া দিবস এবং বিশ্ব প্রিম্যাচিউরিটি দিবস আমরা একসঙ্গে পালন করছি। যাতে সচেতনতা বাড়িয়ে শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে পারি। আমাদের দেশে অধিকাংশ নবজাতক মৃত্যুর হার প্রিম্যাচুরিটি ও কম ওজনের কারণে। ৫ বছরের কম বয়সী শিশুদের নিউয়োমনিয়ায় মৃত্যুর হার বেশি।
সচেতনতার পরও নানা জটিলতায় প্রিম্যাচিউর বাচ্চা হলেও দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। তাহলে অনেকাংশে শিশুর মৃত্যুহার কমানো সম্ভব বলেও মন্তব্য করেন নব কৃষ্ণ ঘোষ।
সেমিনারে নিউমোনিয়া নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালটির পেডিয়াট্রিক পালমোনলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাকিবুর রহমান ও প্রিম্যাচিউরিটি নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালটির নিওনেটাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমিন আফরোজ।
নিউমোনিয়া নিয়ে ডা. নব কৃষ্ণ ঘোষ বলেন, পরিবেশ, নবজাতকের বুকের দুধ না খাওয়া, বাবার ধূমপানের কারণে শিশুদের নিউমোনিয়া বেশি হয়। এসব কমাতে পারলে নিউমোনিয়া কমানো সম্ভব। পাশাপাশি সফল ভ্যাকসিনেশনেও নিউমোনিয়া কমানো সম্ভব।
ডা. নব কৃষ্ণ ঘোষ বলেন, ভাইরাল নিউমোনিয়া হচ্ছে ছোট বাচ্চাদের। ভ্যাকসিনের ফলে এই নিউমোনিয়াও কমানো সম্ভব।
সেমিনারে সমাপনী বক্তব্য দেন এম আর খান শিশু হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. আবদুল্লাহ্-আল মামুন।
এ সময় আরও বক্তব্য দেন নবজাতক স্বাস্থ্যবিষয়ক জাতীয় কারিগরি ওয়ার্কিং কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা, নিউবর্ন হেলথ প্রোগ্রামের ম্যানেজার ডা. জহুরুল ইসলাম ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
২০ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
২১ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১ দিন আগে