চিকিৎসকদের হুমকি

এক ফোঁটা রক্ত ঝরলে সারাদেশে স্বাস্থ্যসেবা বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভাতা বৃদ্ধির দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে এ সমাবেশ শুরু হয়। এদিন সমাবেশে আমার বাংলাদেশ (এবি) পার্টির পক্ষ থেকে সমর্থন জানান দলটির আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার।

এসময় সেখানে উপস্থিত হয়ে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একদিকে চিকিৎসকরা নিজেদের অধিকার আদায়ের আন্দোলন করছেন, অন্যদিকে পুলিশ প্রশাসন জলকামান আর সাঁজোয়া যান সাজিয়ে রেখেছে। আপনাদের মনে রাখা উচিত, ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশছাড়া করেছে, এই ছাত্রজনতাকে ভয় দেখিয়ে লাভ নেই। এখানে এক ফোঁটা রক্ত ঝরলে সারাদেশে সেবা বন্ধ করে দেবেন চিকিৎসকরা।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোথায়, নাগরিক কমিটি কোথায়? কেন তারা চিকিৎসকদের আন্দোলনে আসছেন না? এই চিকিৎসকরাও তো দিনের পর দিন বৈষম্যের শিকার হয়ে আসছেন। আপনারা কেন সরকারকে ৫০ হাজার টাকা ভাতা দিতে বাধ্য করছেন না?

তিনি বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু আজকের দিনে এই চিকিৎসকদের প্রাপ্য ভাতার দাবিতে আন্দোলন করতে হয়, এর চেয়ে লজ্জাজনক আর কি আছে?

তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি সেক্টরে ফ্যাসিস্ট হাসিনার দোসররা রয়ে গেছে। তারাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন আন্দোলন উসকে দিচ্ছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে নিয়ে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হবো। আমরা জানি কীভাবে দাবি আদায় করতে হয়।

এসময় এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার বলেন, ৫০ হাজার টাকা ভাতা এই চিকিৎসকদের দাবি নয়, অধিকার। এই অধিকার আদায়ে আমিও চিকিৎসকদের সঙ্গে রাজপথে আছি। এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।

তিনি বলেন, আগের আমলে আমরা ছিলাম রাজাকার, এখন হয়ে গেছি আওয়ামী লীগ। এগুলো তো আমরা বুঝি। চেয়ার পার্মানেন্ট না, পার্মানেন্ট হচ্ছে নৈতিকতা।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী বলেন, দাবি পূরণে যত বিলম্ব হবে, আমরা ততো ঐক্যবদ্ধ হবো, শক্তি সঞ্চয় করবো। আমাদেরকে চাপ দিয়ে লাভ নেই। তা না করে কীভাবে তাড়াতাড়ি প্রজ্ঞাপন দেবেন, সেটা নিয়ে ভাবেন। আমরা কারো দালাল নই।

একই দাবিতে গত ২২ ডিসেম্বরও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার।

এর আগে ভাতা বাড়াতে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। দাবি না মানলে দেশের প্রায় ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হওয়ায় ২২ ডিসেম্বর ট্রেইনি চিকিৎসকেরা আন্দোলন শুরু করেন। তাদেরই একটি অংশ শাহবাগ অবরোধ করে। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার করার ঘোষণা দেয়। ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অক্টোবরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য: রাশিয়ার রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত জানান, প্রকল্পটিতে যেসব কারিগরি জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। আগামী মাসের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

১৪ ঘণ্টা আগে

৭ মাসে ৬৪১ নারী-শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত: আসক

সংলাপে সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন, এ সময়ে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের পর হত্যার ৩৭টি এবং ধর্ষণচেষ্টার ১৫২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নারী ও কিশোরীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভু

১৭ ঘণ্টা আগে

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

১৭ ঘণ্টা আগে

ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ‘আসল’ ২ জন

গত ৩০ আগস্ট একই ঘটনায় র‍্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার

১৭ ঘণ্টা আগে
Advertisement