প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফের বাড়ছে করোনা। গত ২৪ ঘণ্টায় করোনাতে দৈনিক শনাক্তের হার দুই শতাংশ ছাড়িয়েছে দীর্ঘ সময় পর। রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা) পর্যন্ত করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ জন।
আর তাতে করে গত ২৪ ঘণ্টায় দৈনিক শনাক্তের হার দুই শতাংশ ছাড়িয়েছে দুই শতাংশের বেশি; দুই দশমিক ৩৮ শতাংশ। অথচ গেল কয়েকমাস ধরে দৈনিক পাঁচ থেকে আটজনের বেশি শনাক্ত হয়নি। দৈনিক শনাক্তের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেবে শনাক্ত হলেন ২০ লাখ ৪৬ হাজার ২০৭ জন আর এখন পর্যন্ত মৃত্যু হলো ২৯ হাজার ৪৭৭ জনের। দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য নয় শতাংশ আর মৃত্যু হার এক দশমিক ৪৪ শতাংশ।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করে করোনা বাড়ছে বলে জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গত একমাসে কোভিড সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সঙ্গে বেড়েছে মৃত্যুর হারও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চলতি বছর নভেম্বর থেকে বাড়তে শুরু করে সংক্রমণ। ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত এক মাসে বিশ্বে এক লাখ ১৮ হাজার মানুষের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ হয়েছেন এক হাজার ৬০০ জন।
সংক্রমণের এই ঊর্ধ্বগতির জন্য নতুন ধরন জেএন.১-কে দায়ী করা হচ্ছে। গত ১৮ ডিসেম্বর থেকে নতুন এই ধরনটি ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জেএন.১ মূলত কোভিডের ওমিক্রন ধরনের একটি উপধরন। এখনও এটি সম্পর্কে খুব বেশি তথ্য জানা না গেলেও সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনার শুরু থেকেই যখনই পাশের দেশ ভারতে নতুন কোনও ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তার কিছুদিনের মধ্যেই সেটা বাংলাদেশেও হানা দিয়েছে। ফলে এবারও সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
তারা বলছেন, কোভিডকালের তিন বছরের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা বলছেন, এবার যে ব্যতিক্রম হবে-এমনটা ভাবার কোনও কারণ নেই।
যদিও নতুন ধরনটি এখনো বাংলাদেশে শনাক্ত হয়নি, তবে যেহেতু ভারত-বাংলাদেশের মধ্যে সব সীমান্ত খোলা, যাতায়াতে কোনও বিধিনিষেধ নেই তাই যে কোনও সময় নতুন ধরন প্রবেশ করতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত লাগোয়া দেশ হিসেবে শঙ্কায় রয়েছে বাংলাদেশ।
আইইডিসিআরের বর্তমান উপদেষ্টা ও সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, নতুন ধরনটি ওমিক্রনের মতোই অনেক বেশি সংক্রামক ক্ষমতাসম্পন্ন।
তিনি বলেন, এটা হয়তো অতটা ডেঞ্জারাস হবে না, কিন্তু ভীষণভাবে ট্রান্সমিসেবল।
ফেব্রুয়ারির শেষ নাগাদ কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিতে পারে জানিয়ে এই চিকিৎসক বলেন, জনপরিসর ব্যবহারের ক্ষেত্রে মানুষকে সতর্ক থাকতে হবে।
বর্তমানে দেশে অনেক মানুষ শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ, সর্দি জ্বর, কাশি বিশেষ করে দীর্ঘমেয়াদী কাশিতে আক্রান্ত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, এমন মানুষও দেখি যাদের এক মাসের উপরে কাশি রয়েছে। এদের করোনার পিসিআর টেস্টের আওতায় আনা প্রয়োজন। তারা যদি পজিটিভ হন, তাহলে সেই নমুনা সংগ্রহ করে সিকোয়েন্সিং করে দেখতে হবে।
তিনি বলেন, এখন যদি এসব পরিকল্পনা না নিয়ে নজরদারি বাড়ানো এবং সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে সমস্যা হবে। কারন নতুন এই ভ্যারিয়েন্ট দেশে এসেছে কিনা, সেটা শনাক্ত হওয়া ভীষণ জরুরি।
সেইসঙ্গে একটি সার্ভিলেন্স সিস্টেম দাঁড় করানোর ওপরও জোর দেন তিনি। যেন এসব রোগী কোন এলাকার, তাদের লক্ষণ কী, বয়স কত, আগে টিকা নিয়েছে কিনা; এসব তথ্য এক জায়গায় পাওয়া যায়।
বে-নজির আহমেদ বলেন, এসব কিছু আমাদের এখন থেকেই করতে হবে, তাতে করে নতুন এই অতি সংক্রমণশীল ভ্যারিয়েন্ট সম্পর্কে আমরা জানতে পারব এবং প্রতিরোধ নিয়ন্ত্রণে যেতে সুবিধা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
১২ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১৩ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১৪ ঘণ্টা আগে