বাজারে থাকা ওষুধের দাম কমানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৩৫
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ফাইল ছবি

দেশের বাজারে থাকা ওষুধের দাম কমানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। দেশের বাজারে জরুরি পণ্যটির দাম বেড়ে যাওয়ার বিষয়ে আলোচনার মধ্যেই তিনি নির্দেশ দেন। তবে অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের দাম বাড়ানো হয়নি বলে দাবি করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে জেনেছি। ওষুধের দাম কমানোর নির্দেশ দিয়েছি। এটা কমাতে হবে।

এর আগে ওষুধের দাম নিয়ে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে জানার সঙ্গে সঙ্গে ওষুধ প্রশাসনকে ডেকেছি। ডেকে বলেছি দাম কমানোর জন্য। কী করে দাম কমানো যাবে সেটা তারা আমাকে জানাবে। ওনারা মিটিংয়ে বসেছেন।

সামন্ত লাল সেন আরও বলেন, ওষুধের দাম নিয়ে লেখালেখি হচ্ছে, হঠাৎ করে এমনি এমনি তো ওষুধের দাম অস্বাভাবিক বেড়ে যেতে পারে না। কেন বাড়ছে, কতটুকু বাড়ছে, তার যৌক্তিকতা কত, সেসব বিষয় আমাদের খতিয়ে দেখা প্রয়োজন।

হার্টের স্টেন্ট বা রিংয়ের দাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটার দামের বিষয়েও আলোচনা চলছে। বৈঠকে আমি এসব কিছুর দাম কমানোর জন্য নির্দেশনা দিয়েছি। কীভাবে কমানো যাবে তা ওনারা আমাকে জানাবেন। তারপর আমি দেখব।

দাম নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা মন্ত্রণালয়ের আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এজন্য তো ওষুধ প্রশাসন আছে।

কোনো অবস্থাতেই অবৈধ ক্লিনিকে কাজ হবে না উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থা সেখানেই করা উচিত যেখানে যথাযথ ব্যবস্থা আছে। ভুল চিকিৎসার থেকে চিকিৎসা না করা ভালো। স্বাস্থ্যখাতে এত অসংগতি, এর কোনওটাই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব না। দায় মাথায় নিয়েই কাজ করা হবে।

ঔষধ প্রশাসনের বক্তব্য

তবে অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের দাম বাড়ানো হয়নি বলে দাবি করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, যেসব ওষুধ না খেলে মানুষ মারা যেতে পারে, সেই ১১৭টি ওষুধের দাম এক পয়সাও বাড়ানো হয়নি।

সচিবালয়ে একই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ডলারের দাম বেড়ে গেছে। আর ওষুধের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়। তাই কিছু দামে সমন্বয় করা হয়েছে। তবে অত্যাবশ্যকীয় ওষুধের দাম এক পয়সাও বাড়ানো হয়নি। ১১৭টি ওষুধের দাম সরকার আগে যা ঠিক করে রেখেছিল, সেগুলো আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি।

এ সময়ে স্টেন্টের দাম বর্তমানে কত আছে, জানতে চাইলে স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম বলেন, গত বছরের ১২ ডিসেম্বরে যেটা ঠিক করা হয়েছে, সেটাই থাকবে।

ওষুধ খাতে দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, আমার কাছে তা মনে হয় না। যেভাবে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাতে আমি সন্তুষ্ট। যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা যথার্থ।

কেউ দাম বাড়িয়ে বিক্রি করলে কী ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা আছে। আইনে শাস্তির ব্যবস্থা আছে। কার্ডিয়াক সেন্টারের বিশেষজ্ঞরা আজকের বৈঠকে ছিলেন, তাদেরও অনুরোধ করেছি মনিটরিং করতে। কারণ সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব হবে না। এটা আমাদের সবার সম্মিলিত প্রয়াস লাগবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

৮ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১০ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১২ ঘণ্টা আগে