বাসস, সিলেট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, যেখানে সেখানে হর্ন বাজানোর অভ্যাস পরিত্যাগ করতে হবে।
তিনি বলেন, শব্দদূষণ রোধে সচেতনতা বৃদ্ধিতে আগামী ১৫ অক্টোবর সকাল ১০টায় রাজধানীতে এক মিনিট নীরবতা পালন করবো, শব্দ দূষণমুক্ত রাখবো। এক মিনিট শব্দদূষণমুক্ত থাকবে ঢাকা।
শুক্রবার মৌলভীবাজার জেলা স্কাউট ভবনের সম্প্রসারণের উদ্বোধন শেষে মতবিনিমিয় ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে সকলে মিলেই দেশটাকে শব্দদূষণমুক্ত করতে হবে। এজন্য সকলকে সচেতন হতে হবে।
তিনি বলেন, ‘আমরা যখন বিদেশে বা ক্যান্টনমেন্ট এলাকায় যাই তখন শব্দদূষণ করি না। ক্যান্টনমেন্টের বাইরে গেলে আবার হর্ন বাজাই। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে স্কাউটস কাজ করতে পারে। স্মার্ট দেশে প্রয়োজনে স্মার্ট সরকার ও স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক তৈরি করতে স্কাউট অগ্রণী ভূমিকা রাখছে।’
জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, প্রধান জাতীয় স্কাউটস কমিশনার ড. মোজাম্মেল হক, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।

নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবুল বাশার। তিনি সবুজবাগ থানাধীন ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৯ ঘণ্টা আগে