ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি নিউইয়র্কের মন্টেফিয়োর আইনস্টাইন কম্প্রিহেনসিভ ক্যানসার সেন্টারের (এমইসিসিসি) বিজ্ঞানীরা ক্যানসারের বিস্তার ঠেকানোর নতুন উপায় খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।। এ বিষয়ে তারা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে এক প্রাকৃতিক ‘ইমিউন রেসপন্স’ বা প্রতিরোধ সক্ষমতা আবিষ্কার করেছেন। তারা দেখেছেন, এই প্রতিরোধ সক্ষমতা শরীরে ঘুরে বেড়ানো বা ছড়িয়ে পড়া বিভিন্ন ক্যানসার কোষকে নতুন টিউমার গঠনে বাধা দেয়। এমইসিসিসির করা এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সেল’-এ।
এমইসিসিসির প্রধান গবেষক ড. জুলিও আগুয়েরে-ঘিসো বলেছেন, ‘ক্যানসার চিকিৎসার অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে মেটাস্ট্যাসিসকে থামানো। আমরা অনুমান করছি, মানবদেহে ছড়িয়ে পড়া এ ক্যানসার প্রতিরোধ বা চিকিৎসার নতুন উপায়ের দিকে নিয়ে যেতে পারে আমাদের এই আবিষ্কার।’
গবেষণায় উঠে এসেছে, দেহের ফুসফুসে পাওয়া ‘অ্যালভোলার ম্যাক্রোফেজ’ নামের নির্দিষ্ট কিছু ইমিউন কোষ এসব ক্যানসার কোষকে সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় রাখতে সাহায্য করে। এ গবেষণায় স্তন ক্যানসারের কোষের ওপর নজর দেন গবেষকরা, যা মূলত ফুসফুসে ছড়িয়ে পড়ে।
ক্যানসারের যেসব কোষ মূল টিউমার ছেড়ে দেহের অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে, সেসব কোষ ডিসমিনেটেড ক্যানসার সেল (ডিসিসি) হিসেবে পরিচিত। এর মধ্যে কিছু কোষ দ্রুত দেহে নতুন টিউমার গঠন শুরু করে ও বাকিরা দেহের কোনো ক্ষতি না করে বহু বছর ধরে সুপ্ত অবস্থায় থাকে।
গবেষণায় দেখা গেছে, মানব ফুসফুসে থাকা বিভিন্ন ‘অ্যালভোলার ম্যাক্রোফেজ’ এসব ক্যানসার কোষকে সুপ্ত অবস্থায় রাখার জন্য দায়ী। এসব ইমিউন কোষ দেহের ফুসফুসে বাস করে এবং ব্যাকটেরিয়া ও ক্ষতিকারক পদার্থ থেকে শরীরকে রক্ষা করে। ইঁদুরের ওপর করা এ পরীক্ষায় গবেষণা দলটি দেখেছে, অ্যালভোলার ম্যাক্রোফেজ অপসারণ করার কারণে ক্যানসার কোষ আরও সক্রিয় হয়ে ওঠে। ফলে বেড়ে যায় টিউমার। অন্যদিকে দেহে এসব ম্যাক্রোফেজ ক্যানসারের বিস্তার ঠেকাতে সাহায্য করেছে। সূত্র: মেডিকেল এক্সপ্রেস

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।
২১ ঘণ্টা আগে
প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।
১ দিন আগে
ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে