বিজ্ঞান

অ্যারিস্টোটল ও পৃথিবীর আকার

অরুণ কুমার
অ্যারিস্টোটল যুক্তি দিয়ে বোঝান পৃথিবী গোলকের মতো

পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে, যারা মনে করে পৃথিবী গোলকের মতো নয়, চ্যাপ্টা। তাদের একটা সংগঠনও আছে। ফ্ল্যাট আর্থ সোসাইটি। সারা দুনিয়ায় এদের শাখা আছে। আজ থেকে আড়াই হাজার বছর আগে এদের মতো সারা পৃথিবীর মানুষই মনে করত পৃথিবী সমতল।

এই ভুল প্রথম ভাঙেন গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটল। তিনি বলেন, পৃথিবী চ্যাপ্টা থালার মতো নয়। এটা একটা গোলক।

কিন্তু লোকে তাঁর মানবে কেন? প্রমাণ তো দেখাতে হবে!

অ্যারিস্টোটল বললেন, চন্দ্রগ্রহণ কেন হয়?

অ্যারিস্টোটল বলেছিলেন সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী এসে পড়ে বলেই চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর যে ছায়া পড়ে চাঁদের ওপর, সেই ছায়া সব সময় গোলাকার। কখনো লম্বাটে হয় না, কিংবা উপবৃত্তাকারও হয় না। পৃথিবী যদি থালার মতো হতো তাহলে ছায়াটা উপবৃত্তাকার হতো, গোলাকার নয়। অ্যারিস্টটল বললেন, পৃথিবীর আকার গোলকের মতো বলে বলেই চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর গোলাকার ছায়া পড়ে।

আরেকটা যুক্তি দিলেন ধ্রুবতারার উদাহরাণ টেনে। ধ্রুবতারা সব সময় আকাশের একই জায়গায় থাকে। উত্তর মেরুবিন্দুর ঠিক ওপরে। তাই উত্তর মেরু থেকে কোনো পর্যবেক্ষক যদি দেখেন, তিনি সব সময় মাথার ওপরেই দেখবেন ধ্রুবতারাকে। কিন্তু কেউ যদি দেখেন বিষুব রেখা থেকে, তিনি দেখবেন ঠিক দিগন্ত রেখায় অবস্থান করছে ধ্রুবতারা। সে যুগে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করত বণিক ও ব্যবসায়ীরা।

তাঁরা দিক ঠিক করতেন ধ্রুবতারা দেখে। তাঁদের কাছ থেকেই জানা যেত কোন দেশে ধ্রুবতারার অবস্থান কোথায়।

অ্যারিস্টোটল জানতেন উত্তর দিকের দেশগুলোতে দেখলে এই তারাকে আকাশের অনেক ওপরে দেখা যায়। কিন্তু দক্ষিণ দিক থেকে দেখলে একে নিচের আকাশে দেখা যায়। ধ্রুবতারার অবস্থানের এই তারতম্য থেকেও পৃথিবীর গোলাকৃতির বিষয়টা নিশ্চিত হওয়া যায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাগরে লঘুচাপ: ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাস অনুযায়ী— খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে

৩ ঘণ্টা আগে

দীপু মনির স্বামী আইনজীবী তৌফিক নেওয়াজ মারা গেছেন

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি বলেন, বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে।

৩ ঘণ্টা আগে

দুই পা হারিয়ে ২৫ বছর পর দেশে ফরিদ, কক্সবাজারে মিলল পরিবার

সকাল থেকেই পরিবারের সন্ধানে কাজ শুরু করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় মানুষের সহযোগিতায় দেশে ফেরার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা পালং ইউনিয়নের নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পাওয়া যায়।

১১ ঘণ্টা আগে

মজুত কমায় গ্যাস সরবরাহ আরও কমেছে, আসছে ২ কার্গো

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় দুই ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের হার ছিল ৬৩ কোটি ১০ লাখ ঘনফুট। আগের দিন সোমবার রাত ৮টায় এই সরবরাহ ছিল ৬৬ কোটি ৬০ লাখ ঘনফুট। অর্থাৎ, মঙ্গলবার সন্ধ্যায় এলএনজি সরবরাহ ৩ কোটি ৫০ লাখ ঘনফুট বা ৫ দশমিক ৩ শতাংশ কমেছে।

১৪ ঘণ্টা আগে