বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

ডেস্ক, রাজনীতি ডটকম

বহুল আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় বালক কাইরান কাজী স্পেসএক্সে চাকরি ছেড়ে সম্প্রতি সিটাডেল সিকিউরিটিজে যোগ দিয়েছে। এই ঘটনায় যখন সারা বিশ্বে তোলপাড় চলছে, তখন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের এক মন্তব্য সবাইকে অবাক করে দিয়েছে। কাইরান কাজীর এই পদক্ষেপ নিয়ে এক্সে জিজ্ঞেস করা হলে মাস্ক বলেন, ‘এই প্রথম তার নাম শুনলাম!’

কাইরান কাজীর স্পেএক্সের চাকরি ছাড়া এবং ওয়ালস্ট্রিটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ফরচুন ম্যাগাজিন। গত ২০ আগস্ট সেই প্রতিবেদনের বিষয়ে এক্স-এ অনেকে ইলন মাস্ককে প্রশ্ন করেন। ঘটনা সত্যি কিনা তাঁর কাছে অনেকে জানতে চান। জবাবে ইলন মাস্ক বলেন, ‘এই প্রথম আমি তার বিষয়ে শুনলাম।’

মাত্র ১৪ বছর বয়সে স্পেসএক্সে যোগ দেওয়া কাইরান কাজীর উত্থান অবিশ্বাস্য। অথচ তার অবদান সম্পর্কে ইলন মাস্কের এমন অজ্ঞতা অনেকেই মেনে নিতে পারেননি। স্পেসএক্সের স্টারলিঙ্ক বিভাগে কাজ করার সময় কাইরান এমন একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার তৈরিতে অবদান রাখেন, যা স্যাটেলাইটের কার্যকারিতা এবং লাখ লাখ ব্যবহারকারীর কাছে নির্ভরযোগ্য ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করেছে। তবে এখন তিনি মহাকাশ গবেষণা ছেড়ে প্রবেশ করছেন পরিমাণগত বা কোয়ানটিটেটিভ ফিন্যান্সের জগতে।

দ্য ফরচুন ম্যাগাজিনের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কাইরান কাজী একজন বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় বালক। বিশ্বের অন্যতম কনিষ্ঠ প্রযুক্তিবিদ হিসেবে পরিচিত সে। মাত্র ১৪ বছর বয়সে সে সান্তা ক্লারা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট হওয়ার বিরল সম্মান লাভ করে। এর আগে থেকেই সে অসাধারণ প্রতিভার জন্য পরিচিত ছিল। শৈশবে বয়সের তুলনায় অনেক জটিল বিষয় বুঝতে পারত এবং জটিল সমস্যার সমাধান করতে পারত। মাত্র ৯ বছর বয়সে সে বিভিন্ন ল্যাবে ইন্টার্নশিপ করা শুরু করে এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সম্পর্কিত বিভিন্ন প্রকল্পে কাজ করে গবেষকদের বিস্মিত করে। ইন্টেল ল্যাবসেও তার ইন্টার্নশিপের অভিজ্ঞতা রয়েছে।

স্পেসএক্সে কাজ করার সময় কাইরান স্টারলিঙ্ক বিভাগের জন্য স্যাটেলাইট পরিচালনার গুরুত্বপূর্ণ সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণে যুক্ত ছিল। তার অবদানে স্টারলিঙ্কের ইন্টারনেট বিমের নির্ভরযোগ্যতা এবং কার্যকারিতা বৃদ্ধি পায়, যা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে ইন্টারনেট পরিষেবা দেয়। ১৪ বছর বয়সে স্পেসএক্সে তার যোগদানের ঘটনা তাকে প্রযুক্তির বিশ্বে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করে।

কেন স্পেসএক্স ছাড়ল কাইরান?

স্পেসএক্সে দুই বছর কাজ করার পর কাইরান একটি নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত মনে করেন। সে জানায়, এমন একটি পরিবেশে কাজ করতে চেয়েছিল যেখানে কাজের ফলাফল এবং ফিডব্যাক দ্রুত পাওয়া যায়। মহাকাশ গবেষণার প্রকল্পগুলোতে ফলাফল আসতে যেখানে বছরের পর বছর সময় লাগে, সেখানে পরিমাণগত ফিন্যান্সের জগতে ফলাফল প্রায় তাৎক্ষণিক। এই পার্থক্যই তাকে ওয়ালস্ট্রিটের সিটাডেল সিকিউরিটিজ-এর দিকে আকৃষ্ট করে।

কাইরানের নতুন ভূমিকা

সিটাডেল সিকিউরিটিজ-এ কাইরান কাজী ‘গ্লোবাল ট্রেডিং ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার’ হিসেবে যোগ দিয়েছে। বড় বড় এআই ল্যাব এবং প্রযুক্তি সংস্থায় কাজ করার সুযোগকে উপেক্ষা করে এই প্রতিষ্ঠানকে বেছে নেয় সে। এর কারণ হিসেবে সে প্রতিষ্ঠানের মেধাভিত্তিক সংস্কৃতি এবং দ্রুত উচ্চ-প্রভাবশালী ফলাফল পাওয়ার কথা উল্লেখ করে। কাইরানের মতে, পরিমাণগত অর্থনীতি একইসঙ্গে তার প্রকৌশল ও এআই গবেষণার প্রতি আকর্ষণ এবং দ্রুত ফলাফল পাওয়ার আগ্রহকে মেটাতে সক্ষম।

মাত্র ১০ বছর বয়সে গবেষণা ল্যাবে ইন্টার্নশিপ, ১১ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ১৪ বছর বয়সে স্পেসএক্সে এবং ১৬ বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠানে নতুন পেশা শুরু–কাইরানের এই অসাধারণ যাত্রা সবার মনোযোগ আকর্ষণ করেছে। ইলন মাস্ক ব্যক্তিগতভাবে তাকে না চিনলেও, কাইরান কাজীর গল্প প্রযুক্তি এবং ফিন্যান্স উভয় জগতেই এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

১৫ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

১৭ ঘণ্টা আগে

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

১৮ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

১৮ ঘণ্টা আগে