ডেস্ক, রাজনীতি ডটকম

‘মেধাবী’ শব্দটা শুনলে আমরা একটু চমকে যাই। কারও বুদ্ধি বেশি হলে তাকে ‘জিনিয়াস’ বলা হয়, তার প্রতি স্বাভাবিকভাবেই একটা সম্মানবোধ তৈরি হয়। আবার কেউ যদি তেমন বুদ্ধিদীপ্ত না হন, তাকে বলা হয় সাদামাটা। কিন্তু কখনও কি ভেবেছি— মেধা কি জন্মসূত্রে পাওয়া যায়, নাকি পরিশ্রম আর পরিবেশের মাধ্যমে গড়ে ওঠে?
এই প্রশ্ন নিয়ে বিজ্ঞানীরা অনেক দিন ধরেই গবেষণা করে আসছেন। এবং তারা যা বলছেন, তা শুনলে নতুনভাবে ভাবতে হতে পারে আমাদের।
মেধা বলতে বোঝায়— বুদ্ধি, স্মৃতিশক্তি, বিশ্লেষণ করার ক্ষমতা, আর জটিল সমস্যার সমাধান বের করার দক্ষতা। মেধা মাপার জন্য বিজ্ঞানীরা সাধারণত আইকিউ স্কোর ব্যবহার করেন। তবে এই স্কোরই সব নয়— মেধা অনেক রকম হতে পারে, অনেক মাত্রায় দেখা যায়।
বিজ্ঞান বলছে, মেধা আসে দুই উৎস থেকে— জিন এবং পরিবেশ। অর্থাৎ, কেউ জন্মসূত্রে কিছুটা মেধা পায়, আবার বড় হওয়ার পরিবেশ, শিক্ষা, অভিজ্ঞতা— এসবও তার মেধা গঠনে ভূমিকা রাখে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষক ড. রবার্ট প্লোমিন যমজ শিশুদের নিয়ে গবেষণা করে দেখেছেন, মেধার ৫০ থেকে ৭০ শতাংশ আসে জিন থেকে। এমনকি যমজ ভাইবোন যদি আলাদা পরিবেশে বড়ও হয়, তবু তাদের বুদ্ধিমত্তার মধ্যে অনেক মিল থাকে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসও বলেছে, ডিএনএতে মানুষের মেধার একটি বড় অংশ প্রোগ্রাম করা থাকে।
তবে এখানেই থেমে থাকেনি বিজ্ঞান। কারণ, মেধার বিকাশে জিনের পাশাপাশি পরিবেশও সমান গুরুত্বপূর্ণ।
শিক্ষার সুযোগ, পারিবারিক সহযোগিতা, মানসিক সমর্থন আর পুষ্টিকর খাবার— এসবই মানুষের বুদ্ধি ও মেধাকে বিকশিত করতে সাহায্য করে।
একটি গবেষণায় দেখা গেছে, যেসব শিশুরা শিক্ষার সুবিধাসম্পন্ন পরিবারে বড় হয়, তাদের আইকিউ স্কোর সাধারণত বেশি হয়। অন্যদিকে, দরিদ্র ও অবহেলিত পরিবেশে বেড়ে ওঠা শিশুদের মেধা কাঙ্ক্ষিতভাবে বিকশিত হতে বাধা পায়।
এই প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ড. ক্যারোল ডুইক ‘গ্রোথ মাইন্ডসেট’ বা ‘বিকশমান মানসিকতা’র ধারণা দিয়েছেন। তাঁর গবেষণায় দেখা গেছে, যারা বিশ্বাস করে মেধা চর্চার মাধ্যমে বাড়ানো যায়, তারা সাধারণত জীবনে বেশি সফল হয়।
অন্যভাবে বলা যায়, আপনি যদি মনে করেন— ‘আমি পারব’, এবং সেই বিশ্বাস নিয়ে চেষ্টা চালিয়ে যান, তাহলে আপনার মস্তিষ্কও ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাবে।
হার্ভার্ড ইউনিভার্সিটির ড. হাওয়ার্ড গার্ডনার বলছেন, মেধা মানে শুধু আইকিউ নয়। তিনি ‘মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি’-তে বলেন, মানুষের বুদ্ধি অনেক রকম হতে পারে। যেমন— ভাষাগত, সংগীতময়, শারীরিক দক্ষতা, বা অন্যদের বোঝার ক্ষমতা।
এই থিওরি অনুযায়ী, প্রতিটি মানুষ আলাদা ধরনের মেধা নিয়ে জন্মায়। কাজেই একজন গানের জগতে অসাধারণ হলেও, অন্য কেউ হতে পারেন প্রযুক্তির জগতে তারকা।
বিজ্ঞান বলছে, মেধা বাড়ানো সম্ভব। কিছু কার্যকর পদ্ধতির মধ্যে রয়েছে যেমন, নিয়মিত শেখার অভ্যাস, দাবা খেলা, ধাঁধা সমাধান, আর সৃজনশীল কাজ, স্বাস্থ্যকর খাবার যেমন বাদাম, ফল, সবুজ শাক এবং চাপমুক্ত পরিবেশ ও মেডিটেশন— এসবই মস্তিষ্ককে সচল ও শক্তিশালী রাখতে সাহায্য করে।
মেধা এক ধরনের সম্ভাবনা, এর কিছুটা আমাদের জিনে থাকে, আর বাকিটা তৈরি হয় আমাদের পরিবেশ, শিক্ষা আর চেষ্টার মাধ্যমে। একজন সহজাত মেধাবী মানুষ যদি পরিশ্রম না করেন, তবে তার সেই সম্ভাবনা ঝিমিয়ে পড়তে পারে। আবার একজন সাধারণ মেধার মানুষও যদি চেষ্টা চালিয়ে যান, তবে তিনিও হয়ে উঠতে পারেন অসাধারণ।
সূত্র: ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস, ইউনিভার্সিটি অব লন্ডন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, যেসব শিশু মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরও সময় প্রয়োজন। এ কারণে কমিটিকে আরও চার দিন সময় দিয়ে ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১২ ঘণ্টা আগে
৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যথায় সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্র
১ দিন আগে
ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির বর্জ্য অপসারণে কার্যক্রম ঘরে ঘরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কার্যক্রমে গাফিলতি ধরে ফেলেন প্রধানমন্ত্রী। তাদের প্রতি ক্ষুব্ধ হন সরকারপ্রধান। এরপর প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচি
১ দিন আগে
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তার গাড়িটি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল হয়ে তালতলা মার্কেট ও বাসাবো সড়ক পথ দিয়ে অগ্রসর হয়। এরপর তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ
১ দিন আগে