পুলিশ কোনো অপরাধীদের ছাড় দিবে না: ডিআইজি আলমগীর

নওগাঁ প্রতিনিধি

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান বলেছেন, পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরেছে। পুলিশের কার্যক্রমে গতি ফিরেছে। প্রতিটি অপরাধের রহস্য উদঘাটন হচ্ছে। অপরাধীরা ধরা পড়ছে। পুলিশ কোনো অপরাধীদের ছাড় দিবে না।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ লাইনন্স মাঠে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশে এই কথা বলেন। নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিআইজি বলেন, বর্তমান প্রেক্ষাপটে অপরাধ দমন করতে পারলেই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সামাজিক নিরাপত্তা ফিরে আনতে সমাজের সকল স্তর থেকে বৈষম্য দূর করতে হবে। পারিবারিক বন্ধন ফিরে আনতে হবে।

তিনি আরও বলেন, নতুন নতুন ইস্যু তৈরি করে দেশ বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে। সেসব ষড়যন্ত্র রুখতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, নওগাঁ জেলা জজ কোর্টের পিপি এজেডএম রফিকুল ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাত্র ও যুব জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ইমরুল আখিয়ার পরাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন ও রিয়াদুস সালেহীন।

অনুষ্ঠানে শুরুতে ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদেরকে গভীর ভাবে স্মরণ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement