প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলটিমেটামের ঘোষণা দেন। এ সময় তিনি সরকার পতনের এক দফা দাবিও ঘোষণা করেন।
নাহিদ ইসলাম তার ঘোষণায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।
এ সময় রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে শনিবার সকাল ১১টার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে শুরু করেন। দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল জনসমুদ্রে পরিণত হয়।
পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দেন তারা।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
৫ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
৭ ঘণ্টা আগে