নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৩১

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিডিপিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে দলটির নেতারা নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে নিবন্ধন সনদ নেয় দলটি। ইসির তথ্যানুযায়ী, দলটির নিবন্ধন নম্বর ৫৪ এবং প্রতীক ফুলকপি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি।

বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন জানান, জুলাই বিপ্লবকে ধারণ করে রাজনীতি করবে বিডিপি। ন্যূনতম সংস্কার করে ১ থেকে দেড় বছরের মধ্যে সংসদ নির্বাচন চান তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিডিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছিল। সংক্ষিপ্ত তালিকাতেও ছিল তারা। তবে কাজী হাবিবুল আউয়াল কমিশন বিডিপিকে নিবন্ধন দেয়নি। ইসিতে জমা দেওয়া তাদের সাংগঠনিক কাঠামোর তথ্যের সঙ্গে মাঠের মিল না পাওয়ায় নিবন্ধন পায়নি দলটি। পরে দলটির নেতারা উচ্চ আদালতে গেলে হাইকোর্ট বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে গত বছরের ১২ ডিসেম্বর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় নিবন্ধন দেয় কমিশন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement