‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

গণভোট ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ বিষয়ে খুব দ্রুতই ফয়সালা আসবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘আজকের বৈঠকে ঐকমত্য কমিশনের দুটি বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। একটি হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, তারপর গণভোট এবং ২৭০ দিনের মধ্যে তা কার্যকর না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে। আরেকটি বিকল্প হলো এই দায়িত্ব নির্বাচিত সংসদের কাছে ছেড়ে দেওয়া। কোনটি গ্রহণযোগ্য হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে সহায়তা করব।’

আসিফ নজরুল বলেন, ‘এতদিন ধরে আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য রয়ে গেছে, তা এখন একটি জটিল চ্যালেঞ্জ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না এলে সরকার কীভাবে অগ্রসর হবে, সে বিষয়টি নিয়েও আমাদের ভাবতে হচ্ছে।’

গণভোট প্রসঙ্গে প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘কোনো দল যদি এককভাবে অবস্থান নিয়ে আমাদের ওপর চাপ তৈরি করতে চায়, সেটি প্রমাণ করে রাজনৈতিকদলগুলোর মধ্যে ঐকমত্য এখনো আসেনি।’

কমিশনের প্রস্তাব নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কমিশনের সুপারিশ আমরা নিয়েছি। এখন সেটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সরকারের স্বাধীনতা আছে। এটি নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।’

জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘যে যা বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব কেবল সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব রয়েছে।’

এ দিন বৈঠকে জুলাই জাতীয় সনদ ছাড়াও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। রায়েরবাজার শহিদ কবরস্থানে জুলাই শহিদদের অজ্ঞাত লাশ শনাক্তে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় একটি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়। বন সংরক্ষণ বিষয়ে ১৯৮৪ সালের বননীতি বাতিল করে নতুন নীতি প্রণয়নের সিদ্ধান্তও গৃহীত হয়। নতুন নীতিতে অবৈধভাবে বন নিধন, বনে বিদেশি (ইনভেসিভ) প্রজাতির গাছ লাগানো এবং বনবিরোধী কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

এ ছাড়া মানবদেহ সংযোজন আইন নিয়েও আলোচনা হয়। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এই আইনের অপব্যবহার ঠেকাতে নিবেদিত একটি কমিটি থাকবে, যেন গরিব মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অঙ্গ কেনাবেচা রোধ করা যায়।’

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষা ক্যাডারে বড় রদবদল, মাউশি মহাপরিচালককে ওএসডি

সরকার বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। পৃথক প্রজ্ঞাপনে আজ বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ ছাড়া জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কয়েকজনকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।

১ ঘণ্টা আগে

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মনে করেন, কেবল মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়, বরং যারা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়কে দেশের উন্নয়নের প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি।

২ ঘণ্টা আগে

পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন। কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

২ ঘণ্টা আগে

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

৩ ঘণ্টা আগে