ওবায়দুল কাদেরসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, বিআরটিএর একটি প্রকল্পে ১৩৭টি বাস কেনা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পরিবহন বিভাগের সচিব এ বি এম আমিনল্লাহ নুরীর বিরুদ্ধে।

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে মিরপুরের ৭০০ একর খাসজমি দখল, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের প্রক্রিয়া না মেনে জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির গুলশান শাখার গ্রাহক রুমুন ট্রেডিং লি., এক্সিস বিজনেস লি. এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ, গ্লোয়ারিং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি., ভিস্তা ইন্টারন্যাশনাল লি. ও স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লি.-এর অনুকূলে ১ হাজার ৯০৭ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে লোপাট করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

৬ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৭ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৮ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে
Advertisement