বাতিল হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২৭

পাসপোর্ট তৈরির ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে ভোগান্তি তৈরি করে আসা পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করতে যাচ্ছে সরকার। এর পরিবর্তে পাসপোর্ট ইস্যুতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনকে প্রধান ভিত্তি হিসেবে ধরা হবে। এই দুটি সনদের তথ্য ঠিক থাকলেই আবেদনকারী পাসপোর্ট পেয়ে যাবেন।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিকদের অধিকার। এটি পেতে পুলিশের ভেরিফিকেশনের প্রক্রিয়াটি অপ্রয়োজনীয়। ইংল্যান্ডে পাসপোর্ট আবেদন করলে সরাসরি পোস্ট অফিসে চলে আসে। এখানেও এটি সরাসরি নাগরিকদের অধিকার হিসেবে নিশ্চিত করা উচিত।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশন প্রক্রিয়া দীর্ঘ দিন ধরে ভোগান্তি তৈরি করে আসছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এই ভেরিফিকেশন প্রক্রিয়া পরিচালনা করে থাকে। তবে তাদের প্রতিবেদন না পাওয়ার কারণে বর্তমানে প্রায় ১৬ হাজার পাসপোর্ট আটকে আছে। এসবির এই প্রতিবেদন পাওয়ার জন্য নাগরিকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জরুরি কাজে বা চিকিৎসার জন্য যারা দেশের বাইরে যেতে চান, ভেরিফিকেশনে দেরি হওয়ায় অনেক সময় তাদের কাজ বা চিকিৎসা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়।

শুধু তাই নয়, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বাড়তি টাকা দেওয়ার অলিখিত রেওয়াজও দাঁড়িয়ে গেছে। সরকারিভাবে কোনো ধরনের নির্দেশনা না থাকলেও পুলিশ সদস্যরা ভেরিফিকেশনের জন্য সম্পূর্ণ অবৈধভাবে বাড়তি এই টাকা নিয়ে থাকেন। সব তথ্য ঠিক থাকলেও কেবল টাকার অঙ্ক নিয়ে বনিবনা না হওয়ায় পাসপোর্ট পেতে ভোগান্তি পোহাতে হয়েছে, এমন অভিযোগও কম নয়।

এর আগে গত ১৯ নভেম্বর পুলিশ সংস্কার কমিশনের সুপারিশেও বলা হয়েছে, চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচিতি যাচাইয়ের প্রয়োজন নেই। এবং এটি বন্ধ করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৫ ঘণ্টা আগে

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৭ ঘণ্টা আগে

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৮ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৯ ঘণ্টা আগে
Advertisement