অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৩ বছর চান ৪৭ শতাংশ নাগরিক: জরিপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ৪৭ শতাংশ নাগরিক অন্তর্বর্তী সরকারের মেয়াদ তিন বছর বা এর বেশি চান এবং ৫৩ শতাংশ চান ২ বছর বা এর কম। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) পরিচালিত এ জরিপের ফলাফল আজ বুধবার প্রকাশ করা হয়।

‘জাতীয় জরিপ ২০২৪: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা’ শীর্ষক এ জরিপের ফলাফল উপস্থাপন করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেন। জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দেশের ৮ বিভাগের ১৭ জেলার মোট এক হাজার ৮৬৯ জন জরিপে অংশ নেন।

এতে দেখা গেছে, ৯৭ শতাংশ অংশগ্রহণকারী অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রেখেছেন। ৭২ শতাংশ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নেতৃত্বে রাজনৈতিক দল সমর্থন করেন।

৯৬ শতাংশ নাগরিক দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না। এছাড়া, ৪৬ শতাংশ মনে করেন সংবিধানের যথেষ্ট পরিবর্তন প্রয়োজন এবং ৩৫ শতাংশ মনে করেন অল্প কিছু সংস্কার যথেষ্ট। তবে ১৬ শতাংশ অংশগ্রহণকারী পুরোপুরি নতুন সংবিধানের পক্ষে মত দিয়েছেন।

আর ৩ শতাংশ মনে করেন সংবিধান পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।

অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, 'অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের ব্যাপক আস্থা ও প্রত্যাশা রয়েছে, যা জরিপেও প্রতিফলিত হয়েছে। এই প্রত্যাশাগুলো পূরণ করা সরকারের প্রধান চ্যালেঞ্জ।'

জরিপে অংশগ্রহণকারীদের ৬৩ শতাংশের বয়স ২৮-৫০, ২২ শতাংশ জেনারেশন জেড বা ১৮-২৭ বছর এবং ১৪ শতাংশের বয়স ৫০ এর বেশি। উত্তরদাতাদের ৫৪ শতাংশ শহরের ও ৪৬ শতাংশ গ্রাম এলাকার বাসিন্দা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৩ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

৪ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৪ ঘণ্টা আগে

যাত্রীবাহী সব বাসের ভাড়া কিলোমিটারে বাড়ছে ১৭ পয়সা

বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।

৫ ঘণ্টা আগে
Advertisement