অস্ত্র মামলায় সন্ত্রাসী লিটনের ১৭ বছরের কারাদণ্ড

বেনাপোল (যশোর) প্রতিনিধি

অস্ত্র আইনের মামলায় যশোরের বেনাপোলে লিটন নামে এক সন্ত্রাসীকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শাহরিয়ার ইবনে আজাদ।

সাজাপ্রাপ্ত লিটন বেনাপোলে ইসমাইল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক ও মাদকসহ আরও ৭টি মামলা রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর সন্ত্রাসী লিটনকে দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেফ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে লিটন স্বীকার করেন তার কাছে অস্ত্র ও গুলি রয়েছে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল রেল স্টেশন এলাকার একটি বটগাছের পাশ থেকে মাটি খুঁড়ে ১টি শার্টারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় বোনপোল পোর্ট থানায় মামলা করেন এসআই হাবিবুর রহমান।

মামলায় আসামি লিটন দোষী সাব্যস্ত হওয়ায় আদালতের বিচারক তাকে অস্ত্র আইনের ধারায় ১০ বছর ও গুলি আইনের ধারায় তাকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১১ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১১ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১৪ ঘণ্টা আগে
Advertisement