প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উত্তোলিত ত্রাণের টাকা এবার উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. আবু বাকের মজুমদার।
সমন্বয়ক মো. আবু বাকের মজুমদার ফেসবুক পোস্টে লেখেন, অতি ভারি বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তলিত যে নগদ অর্থ আছে, সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।
এর আগে টিএসসির ত্রাণ কার্যক্রমে মোট ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা সংগ্রহ হয়েছে। এরমধ্যে প্রয়োজনীয় পণ্য, সেচ্ছাসেবকদের খাবারসহ কয়েকটি খাতে সর্বমোট ব্যয় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা। এসব ব্যয়ের পর তহবিলে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা অবশিষ্ট রয়েছে।
উল্লেখ্য, উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন প্রায় ২৫ হাজার পরিবার। অনেকে ঘরবাড়ি ছেড়ে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। লালমনিরহাটে ডুবে গেছে রেললাইন।

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব
৭ ঘণ্টা আগে
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত
৮ ঘণ্টা আগে
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
৮ ঘণ্টা আগে