প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা তথ্য দিয়ে কলকাতার রিপাবলিক টেলিভিশন ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য ছড়াচ্ছে সেটিকে ‘ভারত মৌচাকে ঢিল মারছে’ বলে মন্তব্য করেছেন রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অপর্ণা রায় দাস।
রোববার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
অপর্ণা বলেন, ‘আপনারা কি দেখেননি, আমরা ১৫ বছর কীভাবে অনিরাপত্তায় ছিলাম। আমরা পূজা ঠিকমতো করতে পারিনি। সরকার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো সক্রিয়। তারা এখন শাহবাগে কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম পালন করছে। আপনারা জানেন, কলাবাগান মাঠ যেখানে পূজা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও পূজা হচ্ছে। আপনারা দেখেছেন, ওয়ারী পূজা মণ্ডপ ভেঙেছিল সেখানেও পূজা হচ্ছে। এজন্য বলব, ভারত থেকে যা দিচ্ছে সেটা মৌচাকে ঢিল মারা। আমরা যখন মারব তারা পালানোর পথ পাবে না।’
পূজা উদযাপন কমিটির এই আহ্বায়ক বলেন, ‘গত ৫ আগস্ট পটপরিবর্তনের আগে আপনারা দেখেছেন, এদেশের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেছেন। ভারত থেকে উস্কানিটা দিচ্ছে এই কারণে যে, এরা মানুষের কাছে প্রমাণ করতে চায়, এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা।’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আমরা যদি আপনাদের সহায়তা না পেতাম তবে এই মুহূর্তে পূজা আমাদের পক্ষে সম্ভব হতো না।’

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই সময়ের পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।
৩ ঘণ্টা আগে
এর আগে গতকাল সোমবার এই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা খানমের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওই দিন বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল এ আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
৪ ঘণ্টা আগে