ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ১১ ফ্লাইট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ঢাকায় ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ১১টি ফ্লাইট। রানওয়ে দেখতে না পেয়ে ফ্লাইটগুলো সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বুধবার সকাল সোয়া ১০টা পর্যন্ত এ অবস্থা চলে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট সময়মতো উড্ডয়নও করতে পারেনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, ‘ভোর ৪টা ১৬ মিনিট থেকে সকাল ১০টা ১৬ মিনিট পর্যন্ত আসা ১১টি যাত্রীবাহী ফ্লাইট ঘন কুয়াশার কারণে ডাইভার্ট হয়ে সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ১০টা ৪৫ মিনিটের পর থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।’

বিমানবন্দর সূত্র জানায়, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের রিয়াদ থেকে আসা ফ্লাইটটি প্রায় আধঘণ্টা ঢাকার আকাশে ঘুরে অবতরণে ব্যর্থ হয়ে ভারতের হায়দ্রাবাদে গিয়ে অবতরণ করে। এ ছাড়াও একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই, সালাম এয়ারের মাসকাট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়ালালামপুর থেকে আসা তিনটি ফ্লাইট কলকাতা গিয়ে অবতরণ করেছে। বাকিগুলো দেশের দুই বিমানবন্দরে অবতরণ করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

৬ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

৭ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

৮ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

১০ ঘণ্টা আগে