রংপুর প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ভূমি মন্ত্রণালয়ের ভুলনীতির কারণে মানুষের জীবন-জীবিকাকে নষ্ট করে দিচ্ছে, এগুলো আমরা সংশোধন করব।’
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কেএনবি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও তিস্তা নদী রক্ষা কমিটি, প্রান্তিক খামারি ও মৎস্যজীবী সমিতি আয়োজিত গণসমাবেশে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এখন তিস্তা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ করা হলে নদী ও জলাশয়ে দেশীয় মাছের সরবরাহ বাড়বে। এই নদীগুলোকে বাঁচিয়ে রাখলে মানুষের মুখে হাসি ফুটবে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের একটা টেকনিক্যাল কমিটমেন্ট থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ড. নজরুল ইসলাম, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জসিম উদ্দিন, রংপুর জেলা মৎস্য অফিসার ডা. সালাহউদ্দিন কবির, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু সাইদ প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন গঙ্গাচড়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় উপদেষ্টা উপস্থিত প্রান্তিক খামারি ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন।
এর আগে উপদেষ্টা সকালে নীলফামারীর সৈয়দপুরের ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাসমূহে প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
১ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
১ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
১ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
১ দিন আগে