প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই ঘোষণাপত্র তৈরিতে আরও আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সব রাজনৈতিক দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ঐকমত্য এবং আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি দলিল প্রস্তুত হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রক্রিয়ায় আমরা সফল হব।
তিনি বলেন, আমাদের জুলাই গণঅভ্যুত্থানকালে যে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকারের পতন ঘটিয়েছি, সেই ঐক্যের একটি ন্যারেটিভ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রণয়ন করতে পারব।
আসিফ নজরুল বলেন, বৈঠকে সকল রাজনৈতিক দল এবং ছাত্রদের যারা অংশ নিয়েছেন, প্রায় সকলেই বলেছেন এই ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য। সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট করার জন্য যত সময়ই লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়। আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়।
আইন উপদেষ্টা জানান, কয়েকজন প্রস্তাব করেছেন এই লক্ষ্যেই সংগঠিতভাবে একটি কমিটি গঠন করা হয়।
এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয়নি। শুধুমাত্র প্রসেস নিয়ে, কী পদ্ধতিতে আলোচনা করা হবে, এটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসেছে। বিভিন্ন রকম মতামতকে আমরা স্বাগত জানাই। আমরা কোথাও অনৈক্যের সুর দেখি না। বরং আরও সবাই মিলে যাতে সমন্বিতভাবে কাজ করা যায়, সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে। এই জুলাই গণঅভ্যুত্থানে অবদান তারও আছে।

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।
৫ ঘণ্টা আগে
২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।
৭ ঘণ্টা আগে
আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
৭ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৭ ঘণ্টা আগে