নির্বাচনে পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা প্রমাণিত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে, বাংলাদেশ পুলিশের পক্ষে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা সম্ভব। তিনি উল্লেখ করেন, শুধু দেশের অভ্যন্তরেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ তাদের দক্ষতা ও সুনামের ধারা অব্যাহত রেখেছে।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে আমাদের নারী পুলিশ সদস্যদের ভূমিকা আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দেশের শান্তিশৃঙ্খলার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনের মতো দেশের জনগণের সঙ্গেও পুলিশের কাছ থেকে ইতিবাচক ও মানবিক আচরণ প্রত্যাশিত।
এসময় তিনি মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে আসুন নতুন শপথ নেই। দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, তারা পুলিশের ভূমিকার ওপর নির্ভরশীল। মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা।‘
তিনি বলেন, ‘শুধু বিদেশে নয় দেশের মানুষের সঙ্গে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত।’ এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ১৩ মে পর্যন্ত।
এবারের পুলিশের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে পর এটাই বিএনপির সরকারের সময়ে প্রথম পুলিশ সপ্তাহ।











-463252-256x144.webp)

-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)


