খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে ঢাকায় পৌঁছেছেন উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে রাজধানী ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে মঙ্গলবার রাতেই বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছান নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
প্রতিবেশী দুই দেশের এই দুই শীর্ষ কূটনীতিক আজ দুপুরে সংসদ ভবন এলাকায় প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেবেন এবং নিজ নিজ দেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দূতাবাসগুলো।












-463252-256x144.webp)

-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)

