উপকূলীয় ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৯: ৪৭
উপকূলীয় ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে বইতে পারে তীব্র ঝড়। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ২ নম্বর নৌ-সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই বিশেষ সতর্কতা জারি করা হয়।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement